বাংলা সময়: ২ ঘণ্টা \ পূর্ণমান: ১০০১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘সংকল্প’ অথবা ‘চাষি’ কবিতার প্রথম আট লাইন লেখো। ১+১+৮ = ১০২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো: ৫‘তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এ দেশের কোটি কোটি মানুষের হূদয়ে।’অথবা,‘ঝাউয়ের শাখায় পাখির পাখায় হীরে-মানিক জ্বলে—কথাটি বুঝিয়ে লেখো।’৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো: ৩৪ = ১২ক) নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালী—এ কথার অর্থ কী?খ) কবি বন্ধ ঘরে থাকতে চান না কেন?গ) আমরা তাদের ভুলব না—কাদের ভুলব না, কেন ভুলব না?ঘ) প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?ঙ) কবি চাষিকে ‘বড় সাধক’ ও ‘দেশের আশা’ বলেছেন কেন?৪। শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি): ৫সহিস, বহ্নিতাপ, বিশ্বকোষ, এবাদত, প্রযুক্তি, নিসর্গ৫। নিচের শব্দ দিযে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি): ৫১ = ৫বিনোদন, আত্মপ্রত্যয়ী, বনায়ন, মুখরোচক, সাধনা, অবাক৬। প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসাও: ৫ভেবে দেখ তো পৃথিবীতে যদি গাছপালা না থাকত তাহলে কী হতো আমরা কি তাহলে বাঁচতে পারতাম আসলে গাছপালা আমাদের পরম বন্ধু গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল৭। নিচের বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাস) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো (যেকোনো পাঁচটি): ৫১ = ৫ক) বিজয় দিবস — ১৬ ডিসেম্বর/ ২৬ মার্চ/১৪ ডিসেম্বর।খ) কান্তজির মন্দির —পাহাড়পুর/ কুমিল্লা/দিনাজপুরে অবস্থিত।গ) নিজ কার্য নষ্ট করে —সুখী বলি/বিজ্ঞ বলি/মূর্খ বলি তারে।ঘ) ‘অপেক্ষা’ গল্পটি লিখেছেন —রাজিয়া খাতুন চৌধুরানী/সুফিয়া কামাল/সেলিনা হোসেন।ঙ) ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় —সিনকোনা/আসাম লতা/কালমেঘ উদ্ভিদ থেকে।চ) কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেন —১৯১৭/১৮১৭/১৮৯৯ খ্রিষ্টাব্দে।৮। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো: ৫দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ—ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন মহান নেতা—পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮৭০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের তেলির বাগ গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি ছিলেন একজন কবি ও সম্পাদক। এ দেশের হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন তিনি। চিত্তরঞ্জন দাশ ছিলেন বাংলার সাধারণ মানুষের অতিপ্রিয় নেতা। ১৯২৫ সলে তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান।৯। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি): ৫ক্ষ, শ্ব, চ্ছ, জ্ঞ, স্ম, ন্দ্র, ষ্ণ।১০। নিচে দেওয়া শব্দের প্রতিটির দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো পাঁচটি): ৫সাধারণ, স্রোত, সূর্য, সংকেত, গহিন, সাধনাঅথবা,বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি):মুগ্ধ, কুৎসিত, সাহস, রাজি, বিঘ্ন, প্রশংসা১১। এককথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি): ৫নৌকা দিয়ে নদী পারাপার, উপকারীর উপকার স্বীকার করা, ঘোড়ার পিঠের চামড়ার আসন, কোনো কিছু সাদরে গ্রহণ, মনের ইচ্ছা, ভাবা যায় না এমন।১২। প্রদত্ত বাক্যে ব্যবহূত ক্রিয়াপদের চলিত রূপ লেখো (পাঁচটি): ৫ক) দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।খ) প্রবল বেগে ঝড় শুরু হইল।গ) কুলঙ্গিতে আয়না-চিরুনি রহিয়াছে।ঘ) ভোরবেলা পাখির কলকাকলি শুনিতে ভালো লাগে।ঙ) কৃষক সন্ধ্যার আগেই তাঁর গাভিটিকে খুঁজিয়া আনেন।চ) বিশ্বের দেশে দেশে এখন পরিবেশ রক্ষার স্লোগান উঠিয়াছে।১৩। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো চারটি): ৪২ = ৮ক) রাহেলা বানু দুমুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?খ) হারান মাঝি আর পরান শেখ ডাক দিচ্ছিল কেন?গ) ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’— এ কথার অর্থ কী?ঘ) যোগাযোগ বলতে কী বোঝায়?ঙ) মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন?চ) ধর্ম সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?১৪। ‘আষাঢ়’ অথবা ‘তুলনা’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। ৮১৫। নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো (১৫০ শব্দের মধ্যে)। ১২ক) বাংলাদেশের মৃৎশিল্পখ) সততা গ) মহাস্থানগড়ঘ) বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালঙ) বাংলাদেশের গান।