সঠিক উত্তরটি লেখো অংশ-৩০প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-১৮১১. ১৯৯০ সালে বিশ্বের শিশুদের সম্পর্কে জাতিসংঘে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ঘোষণা করা হয়?(ক) শিশু দিবস (খ) আন্তর্জাতিক শিশুবর্ষ (গ) শিশু অধিকার সনদ (ঘ) জরুরি শিশু তহবিলউত্তর: (গ) শিশু অধিকার সনদ১২. ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?(ক) ঢাকায় (খ) প্যারিসে (গ) ওয়াশিংটনে (ঘ) নিউইর্য়কেউত্তর: (খ) প্যারিসে১৩. করপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা-উপকরণ, শিক্ষক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করে যাচ্ছে একটি সংস্থা। সংস্থাটির নাম কী?(ক) ইউনেসকো (খ) ফাও (গ) ইউএনডিপি (ঘ) বিশ্বব্যাংকউত্তর: (ক) ইউনেসকো১৪. ইউএনডিপির কাজ কোনটি?(ক) কারিগরি ক্ষেত্রে সহায়তা (খ) মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি (গ) স্বল্পোন্নত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন (ঘ) বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা।উত্তর: (গ) স্বল্পোন্নত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ১৫. পৃথিবীর অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া ও দেশ শাসনের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের?(ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (খ) অছি পরিষদ (গ) আন্তর্জাতিক আদালত (ঘ) জাতিসংঘ সচিবালয়উত্তর: (খ) অছি পরিষদ১৬. যাইমদের গ্রামে বন্যার পর ঘরে ঘরে নানা রোগব্যাধি দেখা দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও মায়ের স্বাস্থ্য। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে কাজ করে কোন সংস্থা?(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (খ) ইউএনডিপি (গ) আইএলও (ঘ) ফাওউত্তর: (ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা