পরামর্শ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৮ উত্তর পত্রে চাওয়া তথ্য নির্ভুলভাবে লিখবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, গণিত ও বাংলা পরীক্ষাটি হয়ে গেছে। আশা করি ভালোই হয়েছে। যদি ২/১টি প্রশ্নের উত্তর না লিখতে পারো তবে মন খারাপ করার কিছু নেই। সামনে আরও ৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলোর দিকে বিশেষভাবে নজর দাও। প্রশ্ন ভালো করে পড়, দেখবে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। পরীক্ষার হলে উত্তরপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবেশপত্রের সঙ্গে মিল রেখে তোমার তথ্যগুলো নির্ভুলভাবে লিখবে। যারা লুজশীট ব্যবহার করবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, মূল উত্তরপত্রে লুজশীট/ অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারের সংখ্যার যে ঘরটি রয়েছে, কক্ষ পরিদর্শক তার সঠিক সংখ্যা উল্লেখ করেছেন কি-না খেয়াল করবে। আর পরীক্ষার হলে তোমরা সময় সচেতন থাকবে। প্রশ্নটি পড়ে সে অনুযায়ী নির্ভুল বানানে উত্তর লিখবে। তোমাদের প্রতি শুভেচ্ছা রইলো।