জলপরী সত্যবাদী কাঠুরিয়াকে পুরস্কার দিল: বাংলা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭
বাক্য রচনা অংশ-৭প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। শিষ্যত্ব = পণ্ডিত রবিশঙ্কর আলাউদ্দিন খাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।মন্ত্রমুগ্ধ = সম্রাট আকবর তানসেনের সংগীত মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন।লোকসংগীত = বাংলাদেশের লোকসংগীত খুবই জনপ্রিয়।স্বতঃস্ফূর্ত = স্বতঃস্ফূর্ত গান মনকে নাড়া দেয়।অভিব্যক্তি = নাচের ভঙ্গিতে ভাবের অভিব্যক্তি ঘটে।হাতিয়ার = আদিম মানুষ পাথরের হাতিয়ার দিয়ে পশু শিকার করত।অফুরান = লেখাপড়ায় তার অফুরান আগ্রহ দেখে সবাই খুশি।রত্নপাথর = নানা রকম রত্নপাথর সংগ্রহ কারও কারও শখ।পরখ = জহুরিরা পরখ করে রত্নপাথরের মূল্য নির্ধারণ করেন।গবেষণা = বিজ্ঞানের অনেক আবিষ্কারের মূলে রয়েছে নিরন্তর গবেষণা।কাঠুরিয়া = কাঠুরিয়া বনে কাঠ কাটতে গেল।কুড়াল = কুড়াল দিয়ে কাঠ কাটা হয়।জলপরী = জলপরী সত্যবাদী কাঠুরিয়াকে পুরস্কার দিল।সানন্দে = ফুটবল খেলতে আমি সানন্দে রাজি হলাম।সংগতি = কুঠার কেনার সংগতি করিম মিয়ার ছিল না।সাধক = লালন শাহ ছিলেন একজন বড় বাউল সাধক।মুক্তিকামী = বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক মুক্তিকামী মানুষ প্রাণ দিয়েছেন।জড়ো = সভা করার জন্য তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে।লেশ = নিজের কাজ নিজে করতে লেশমাত্র লজ্জা কোরো না।ব্রত = ছাত্রছাত্রীদের প্রধান ব্রত হলো পড়াশোনা।হিত = শেরেবাংলা এ দেশের কৃষকদের অনেক হিতসাধন করেছেন।দাহে = বৈশাখের রৌদ্রদাহে মাঠ ফেটে চৌচির।তনু = লোকটি দেখতে ক্ষুদ্রতনু, কিন্তু দারুণ সাহসী।নমি = দেশের জন্য অকাতরে যারা প্রাণ করেছে দান, আমরা তাদের নমি।জেদি = ছেলেটি খুব জেদি।পরাধীন = আমরা এখন আর পরাধীন নই, স্বাধীন জাতি।দাপটে = মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার খুব দাপটের সঙ্গে খেলেছে।মুক্তি = খাঁচার পাখি চায় মুক্তির স্বাদ।প্রিয়পাত্র = শিক্ষকের প্রিয়পাত্র হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হয়।