গণিত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, তা অপ্রকৃত ভগ্নাংশ
শূন্যস্থান পূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: একাধিক ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের—বড়, সেই ভগ্নাংশটি বড়।উত্তর: একাধিক ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়।প্রশ্ন: ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশ পরপর লিখে সাজানোকে—বলা হয়।উত্তর: ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশ পরপর লিখে সাজানোকে ঊর্ধ্বক্রমে সাজানো বলা হয়।প্রশ্ন: লব একই হলে যে ভগ্নাংশের—ছোট, সেই ভগ্নাংশটি বড়।উত্তর: লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি বড়।প্রশ্ন: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, তা—ভগ্নাংশ।উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট. তা প্রকৃত ভগ্নাংশ।প্রশ্ন: যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, তা—ভগ্নাংশ।উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, তা অপ্রকৃত ভগ্নাংশ।প্রশ্ন: যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, তা—ভগ্নাংশ। উত্তর: যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, তা মিশ্র ভগ্নাংশ।প্রশ্ন: সাধারণত মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে—পড়া হয়।উত্তর: সাধারণত মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত পড়া হয়।প্রশ্ন: .৫ থেকে .০০১ বিয়োগ করলে বিয়োগ ফল হয়—।উত্তর: .৫ থেকে .০০১ বিয়োগ করলে বিয়োগ ফল হয় ৪.৯৯৯।প্রশ্ন: দশমিক সংখ্যাকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ করা—।উত্তর: দশমিক সংখ্যাকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক।প্রশ্ন: যেকোনো পূর্ণ সংখ্যাকে—হরবিশিষ্ট ভগ্নাংশের আকারে লেখা যায়।উত্তর: যেকোনো পূর্ণ সংখ্যাকে ১ হরবিশিষ্ট ভগ্নাংশের আকারে লেখা যায়।প্রশ্ন: ১১/৫ একটি—ভগ্নাংশ।উত্তর: ১১/৫একটি অপ্রকৃত ভগ্নাংশ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল