প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। তোমরা শুধু পাঠ্যবইয়ের প্রতিটি বিষয় বুঝে আত্মস্থ করো, নিশ্চয়তা দিচ্ছি, সব প্রশ্নের জবাব দিতে পারবে। জেনে নাও পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় কী করণীয়।# বেশি রাত জেগে পড়বে না। অকারণে দৌড়ঝাঁপ করবে না। সময়মতো বিশ্রাম নেবে।# যে ধরনের কলম দিয়ে লিখে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, সে ধরনের কলম কিনে গতিশীল করে পরীক্ষার জন্য প্রস্তুত রাখবে। কারণ, নতুন কলমে লেখা ভালো হয় না। লেখার গতিও কমে যায়।# পরীক্ষক তোমাকে নয়, বরং তোমার উত্তরপত্র দেখে মূল্যায়ন করবেন। তাই হাতের লেখা স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে।# বানান ভুলের জন্য নম্বর কমে যায়। জটিল ও কঠিন বানানগুলো বারবার অনুশীলন করবে। সাধু ও চলতি ভাষার মিশ্রণ করবে না।# বাংলা বিষয়ে সব প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। অযথা, অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করে লিখতে গিয়ে কোনো প্রশ্ন বাদ দেওয়া ঠিক হবে না।# গণিত মুখস্থ করার বিষয় নয়, তাই গণিতের সমস্যাগুলো বুঝে যথাযথ নিয়ম বজায় রেখে নিয়মিত অনুশীলন করতে হবে।# উত্তরপত্রের মার্জিন, জ্যামিতির চিত্র, বিজ্ঞানের প্রাসঙ্গিক চিত্র, সমাজের মানচিত্র পেনসিল দিয়ে নিয়মিত অনুশীলন করবে। # পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ধর্ম বিষয়ের নৈর্ব্যক্তিক অংশের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের তথ্যবহুল বাক্যগুলো আত্মস্থ করতে হবে।# পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, কলম, পেনসিল, স্কেল, কম্পাস, রাবারসহ প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে রাখবে।# পরীক্ষা শুরুর ২০ থেকে ৩০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছার চেষ্টা করবে। পরীক্ষার কক্ষে ঢোকার আগে বাথরুম সেরে নেবে।# উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নটি ভালোভাবে পড়বে। সব প্রশ্নের উত্তর ভালোভাবে জানা থাকলে ধারাবাহিকতা রক্ষা করাই ভালো নতুবা যে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা রয়েছে, সেগুলোই আগে লিখবে। উল্লেখ্য, প্রশ্নপত্র পড়ার জন্য পাঁচ মিনিট, পরীক্ষা শেষে রিভিশনের জন্য ১০ মিনিট অর্থাৎ (৫+১০)=১৫ মিনিট সময় বাদ দিয়ে এক ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে সব উত্তর লেখার চেষ্টা করবে। সময় ব্যবস্থাপনার জন্য সম্ভব হলে হাতঘড়ি ব্যবহার করবে।’# অতিরিক্ত খাতা নেওয়ার সঙ্গে সঙ্গে পৃষ্ঠা নম্বর দেবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে অতিরিক্ত খাতার নম্বর অনুযায়ী সাজিয়ে মূল খাতার সঙ্গে স্ট্যাপলার পিন বা সুই ও সুতা দিয়ে দিয়ে আটকে দেবে।