প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিএমটিটিআই শূন্যস্থান পূরণ  অংশ-৪২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো। ইসলাম শিক্ষায় শূন্যস্থান পূরণের ওপর পাঁচটি প্রশ্ন আসবে। নম্বর থাকবে ২×৫ = ১০। পাঠ্যবইয়ের পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়লে সব কটি শূন্যস্থানের উত্তর করতে পারবে। আজ ছাপা হলো অংশ-৩।অধ্যায়-৫১৬. হিজরি একাদশ সালের — আমাদের প্রিয় নবী (সা.) ইন্তেকাল করেন।উত্তর: হিজরি একাদশ সালের ১২ রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী (সা.) ইন্তেকাল করেন।১৭. আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে — থাকতে দিলেন।উত্তর: আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে বেহেশতে থাকতে দিলেন।১৮. — মানুষের চিরশত্রু।উত্তর: ইবলিস মানুষের চিরশত্রু।১৯. আল্লাহ তাআলার — ওপর অবিচল থাকব।উত্তর: আল্লাহ তাআলার দীনের ওপর অবিচল থাকব।২০. শিশু ইসমাইলের পায়ের আঘাতে — কূপ তৈরি হয়।উত্তর: শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়।২১. — মানে আল্লাহ তাআলার বন্ধু।উত্তর: খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু।২২. হজরত দাউদ (আ.) ছিলেন —।উত্তর: হজরত দাউদ (আ.) ছিলেন অত্যন্ত মানবদরদী।২৩. — বুঝতেন হজরত দাউদ (আ.)।উত্তর: পাখিদের ভাষা বুঝতেন হজরত দাউদ (আ.)।২৪। — এর মতো কঠোর পরিশ্রমী হবো।উত্তর: হজরত দাউদ (আ.)-এর মতো কঠোর পরিশ্রমী হবো।