প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৯প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। ই-মেইল = আমি ভাইয়ার সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে পারি।ফ্যাক্স = আমাদের পাড়াতেই একটা ফ্যাক্সের দোকান আছে।কোড = টেলিগ্রাফ যন্ত্রে কোনো বার্তাকে কোডে রূপান্তর করে পাঠানো হয়।সেলুলার = সেলুলার ফোনকে মোবাইল ফোনও বলা চলে।মোবাইল ফোন = দেশে এখন মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে।রেডিও = আমি সময় পেলেই রেডিওর অনুষ্ঠান শুনি।রেডক্রস = আমাদের দেশে রেডক্রসকে এখন বলা হয় রেড ক্রিসেন্ট।ওয়াকিটকি = পুলিশ ওয়াকিটকির মাধ্যমে অপরাধীর গতিবিধি দ্রুত জানতে পারে।টেলিভিশন = সন্ধ্যার পর আমার টেলিভিশন দেখা বারণ।ইন্টারনেট = কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে দেশ-বিদেশে যোগাযোগ করা যায়।কম্পিউটার = আজকাল লেখাপড়ায় কম্পিউটার ব্যবহার হয়।ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব = ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে দ্রুত তথ্য পাঠানো যায়।রশ্মি = জানালা দিয়ে ঘরের ভেতরে সূর্যের রশ্মি পড়েছে।প্রত্নতাত্ত্বিক = মহাস্থানগড়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।তত্ত্বাবধায়ক = জাদুঘরের তত্ত্বাবধায়ক একজন জ্ঞানী ব্যক্তি।উন্মোচন = প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচনের জন্য আরও খনন প্রয়োজন।স্থাপত্য = স্থাপত্য যিনি নির্মাণ করেন, তাঁকে বলা হয় স্থপতি।সোপান = সোপান বেয়ে বেয়ে পুকুরে নামতে হয়।দ্বাররক্ষক = দুর্গের দরজায় দ্বাররক্ষক আছে।প্রাচীর = মহাস্থানগড়ের চারপাশে প্রাচীর ছিল।ধ্বংসাবশেষ = মহাস্থানগড়ে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে।অস্তাচল = সূর্য এখন অস্তাচলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল