শূন্যস্থান পূরণ অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে—হয়। উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়।প্রশ্ন: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে—।উত্তর: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। প্রশ্ন: আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত-। উত্তর: আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। প্রশ্ন: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তা হচ্ছে—। উত্তর: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার।প্রশ্ন: শতকরা মুনাফার হার = —।উত্তর: শতকরা মুনাফার হার = মুনাফা ১০০ সময়আসল।প্রশ্ন: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল—টাকা।উত্তর: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল ১০০ টাকা।প্রশ্ন: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয়—বছরে।উত্তর: সুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় ১ বছরে। প্রশ্ন: ১ কিমি =—মিটার।উত্তর: ১ কিমি = ১০০০ মিটার।প্রশ্ন: - মিটার = ১ ডেকা মিটার।উত্তর: ১০ মিটার = ১ ডেকা মিটার।প্রশ্ন: ১ ডেসিমি =—মিটার। উত্তর: ১ ডেসিমি = .১ মিটার বা ১/১০ মিটার।প্রশ্ন: ১ মিমি =—মিটার।উত্তর: ১ মিমি = ১/১০০০ মিটার বা .০০১ মিটার।প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক—।উত্তর: দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার।প্রশ্ন: ১ হেমি =—মিটার।উত্তর: ১ হেমি = ১০০ মিটার।প্রশ্ন: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি =—মিটার। উত্তর: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = ২৭.৩৬৯ মিটার। প্রশ্ন: ৭ মিলিমিটার =—কিমি।উত্তর: ৭ মিলিমিটার = ০.০০০০০৭ কিমি।প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক—। উত্তর: ওজন পরিমাপের মূল একক গ্রাম। প্রশ্ন: ৭৯৫০০০ গ্রাম =—কুইন্টাল।উত্তর: ৭৯৫০০০ গ্রাম = ৭.৯৫ কুইন্টাল।প্রশ্ন: ২৫ কিলোগ্রাম =—সের। উত্তর: ২৫ কিলোগ্রাম = ২৬.৭৫ সের (প্রায়)। প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক—। উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। প্রশ্ন: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির—। উত্তর: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল। প্রশ্ন: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট-ব্যবহার করা হয়। উত্তর: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট একককে ব্যবহার করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল