প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে রেখো, পরীক্ষা মানে ভয় নয়। নিজের আস্থা আর চেষ্টা দিয়ে পরীক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। জয় হবে ভয়ের। সারা বছর ধরে অনেক কিছুই পড়েছ, অনেক কিছুই শিখেছ। এই মুহূর্তে তুলনামূলক কঠিন ও কম পারা প্রশ্নগুলো আরেকবার করে দেখে নেওয়া যেতে পারে। এতে কম পারা প্রশ্নের উত্তরগুলো নিজের মধ্যে ধারণ করা সম্ভব হবে। আর যেসব বিষয় একটু কঠিন মনে হয়, যেমন: ইংরেজি ও গণিত—এগুলোতে একটু বেশি গুরুত্ব দিবে। অনেক সময় পরীক্ষার হলে দেখা যায়, পরীক্ষার্থী প্রশ্নের উত্তর পারে, কিন্তু লিখতে পারছে না। যেসব শিক্ষার্থী শুধু প্রশ্নের উত্তর পড়ে থাকে, তারা এ ধরনের সমস্যায় পড়তে পারে। তাই বাসায় পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলোর উত্তর লিখবে। এতে লেখার জড়তা দূর হবে। পরীক্ষার হলে শুধু লিখলেই হবে না, সঙ্গে সঙ্গে প্রশ্নের জন্য বরাদ্দ করা নম্বরের দিকে খেয়াল করবে। নম্বরের সঙ্গে মিল রেখে সময় নিয়ে প্রশ্নের উত্তর করবে। পরীক্ষা শেষের কমপক্ষে ১০ মিনিট আগে উত্তর শেষ করে পুরো খাতা রিভিশন দেবে।