প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বৌদ্ধধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্ম শিক্ষাসময়: ২ ঘণ্টা \ মান: ১০০১. সংক্ষেপে উত্তর দাও। (যেকোনো ৬টি) ৫×৬=৩০(ক) চারনিমিত্ত কী কী?(খ) প্রদীপ পূজার পালি গাথা মুখস্থ লেখো।(গ) গাথার উপদেশ মেনে চললে কী লাভ হয়?(ঘ) শ্রামণ হতে হলে কী কী জিনিস প্রয়োজন হয়?(ঙ) কুশল কর্মের উদ্দেশ্য কী?(চ) সাঁচীর প্রতি সম্রাট অশোকের প্রীতির কারণ কী ছিল?(ছ) জাতক পাঠে কী লাভ হয়?(জ) বুদ্ধের ধর্ম কী কী সমন্বিত?(ঝ) প্রবারণা পূর্ণিমা কী?২. যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০(ক) সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের ঘটনাটি বর্ণনা করো।(খ) ধূপ পূজা করলে কী হয়?(গ) কখন এবং কীভাবে পূর্ণাঙ্গ ত্রিপিটক সংকলিত হয়?(ঘ) কঠিন চীবর দানের উৎসর্গ মন্ত্রটি পালি ও বাংলায় লেখো।(ঙ) মন, কায় ও বাক্য ভালো রাখার উপায় কী?(চ) ঐতিহাসিক স্থানগুলো কেন দর্শন করবে?(ছ) জাতক কাহিনিগুলো বুদ্ধ কী উদ্দেশে বলতেন?(জ) জ্ঞানীরা সব সময় কীসের কথা চিন্তা করেন? ফল হিসেবে কী লাভ করেন?৩. বাক্যটি উত্তরপত্রে লিখে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থানপূরণ করো। ২×৫=১০(ক) শাক্যবংশীয় রাজারা — শাসন করতেন।(খ) পূজা করলে — পুণ্য সঞ্চয় হয়।(গ) প্রত্যেক ধর্মের অনুসারীদের রয়েছে নিজস্ব —।(ঘ) সিদ্ধার্থ গৌতম — বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন।(ঙ) একসময় — পটাচারা — উদ্যানের সামনে এলেন।৪. বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো । ২×৫=১০ক. সিদ্ধার্থর জন্মের রামপুত্র রুদ্রকের সঙ্গে তাঁর দেখা হলো। খ. দেবদহ রাজকন্যা তিনি ধর্মপ্রচারে মনোনিবেশ করলেন। গ. রাজগৃহে এসে ঋষি মাত্র সাত দিন পর রানি মহামায়া মারা যান। ঘ. বুদ্ধত্ব লাভের পর এক বর্ষা অতিবাহিত করলেন। ঙ. ভিক্ষুসংঘের সঙ্গে তিনি সারনাথে যশোধরার সঙ্গে তাঁর বিয়ে হলো। ৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ২×৫=১০(ক) যশোধরা নবজাত শিশুকে নিয়ে — চিন্তামগ্ন/নিদ্রামগ্ন/ধ্যানমগ্ন/খেলামগ্ন।(খ) পৃথিবীর সবকিছুই —। স্থায়ী/অনিত্য/নিত্য/অস্থায়ী।(গ) বুদ্ধদেশিত গাথাগুলো মানবজীবনের সমস্যা সমাধানের — মাধ্যম/উপায়/পাথেয়/সহায়।(ঘ) প্রবারণা হচ্ছে — বিষাদের দিন/ আনন্দের দিন/ বেদনার দিন/মিলনের দিন।(ঙ) কুশল চিন্তায় আত্মনিয়োগ করে অন্যের মঙ্গল সাধনই সম্যক — দৃষ্টি/সংকল্প/সমাধি/কর্ম।