প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সমাজ বিষয়ের ৫ম অধ্যায়ের প্রশ্নোত্তর এর আগে ছাপা হয়েছে। সে ধারাবাহিকতায় আজ দেওয়া হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।প্রশ্ন: আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এ ক্ষেত্রে তোমার করণীয় কী?উত্তর: আমাদের দেশ দরিদ্র, দারিদ্র্যের কারণেই আমাদের দেশের শিশুরা মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের শিশুরা শিশুশ্রমিক হিসেবে কাজ করে থাকে। গ্রামে শিশুরা প্রধানত খেতখামারে কাজ করে থাকে। এসব কাজের কারণে তাদের অনেকেই লেখাপড়ার সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে মজুরিও ঠিকমতো পায় না। এমনকি খাওয়া, থাকার জায়গা, চিকিৎসাসুবিধা, পোশাক প্রতিটি ক্ষেত্রে এদের প্রতি বৈষম্য করা হয়। অনেক ক্ষেত্রে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকে। এ ক্ষেত্রে আমার করণীয়: আমিও একজন শিশু। কাজেই শিশু হয়ে অধিকারবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা প্রায় শতভাগ কঠিন কাজ, তবুও মানবাধিকারবঞ্চিত শিশুদের জন্য আমি নিচে উল্লিখিত কাজগুলো করতে পারবো বলে মনে করি। (১) শিশুশ্রম বন্ধ করতে আশপাশের সবাইকে সচেতন করব, পত্রিকার সম্পাদক বরাবর এ বিষয় নিয়ে চিঠি লিখব। (২) শিশুদের প্রতি সহানুভূতিশীল হব। (৩) আমাদের বিদ্যালয়ের সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের নিয়ে একটা সমিতি গঠন করব, যেখানে নির্দিষ্ট মাসিক চাঁদা থাকবে। এ টাকা দিয়ে পুষ্টিহীন শিশুদের পুষ্টির ব্যবস্থা করব। তাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টিতে সহায়তা করব। (৪) সংসারের অভাব-অনটনের কারণে কিংবা অসচেতনতাবশত যেসব মা-বাবা তাঁদের সন্তানদের বিভিন্ন কাজে দিয়েছেন, তাঁদের বুঝিয়ে প্রয়োজনে কিছু আর্থিক সাহায্য দিয়ে ওইসব শিশুকে বিদ্যালয়মুখী করব। (৫) সর্বোপরি শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন করব। (৬) শিশুবান্ধব সময়সূচি বিষয়ে সবাইকে সচেতন করব।