প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষাথীরা, আজ সমাজ বিষয়ের অধ্যায় ১৩-এর ‘বাংলায় ইংরেজ শাসন’ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানপূরণ করো।ক. পলাশীর যুদ্ধে — বিশ্বাসঘাতকতা করেন।উত্তর: পলাশীর যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেন।খ) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা — সনে।উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা ১১৭৬ সনে।গ) হাজী শরিয়তুল্লাহ — আন্দোলনে নেতৃত্ব দেন।উত্তর: হাজী শরিয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনে নেতৃত্ব দেন।ঘ) সিপাহী বিদ্রোহকে — প্রথম সংগ্রামও বলা হয়।উত্তর: সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।ঙ) ইংরেজ আমলে দেশীয় শিক্ষার স্থানে দখল করে — শিক্ষা।উত্তর: ইংরেজ আমলে দেশীয় শিক্ষার স্থান দখল করে পাশ্চাত্য শিক্ষা।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) এক শ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। —‘শু’খ) রেগুলেটিং অ্যাক্ট পাসের মাধ্যমে ‘ভাইসরয়’ পদ চালু হয়। —‘অ’গ) বিধবা বিবাহ আইন প্রবর্তনে অবদান রাখেন রাজা রামমোহন রায়। —‘শু’ঘ) সৈয়দ আমীর আলী ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ গঠন করেন। —‘শু’ঙ। ‘স্বরাজ দলের লক্ষ্য ছিল স্বরাজ প্রতিষ্ঠা করা। —‘শু’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল