প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ প্রিয় শিক্ষাথীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায় ১৩-এর ‘বাংলায় ইংরেজ শাসন’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১ দ্বৈতশাসন পদ্ধতির কারণে কে প্রকৃত ক্ষমতার মালিক হন?ক. নবাব খ. ইংরেজরা গ. জনগণ ঘ. সিপাহীরাউত্তর: ইংরেজরা।২ কে বাংলার মুসলমানদের শিক্ষার জন্য অগাধ ধনসম্পত্তি দান করেন?ক. ‘হাজী শরিয়তুল্লাহ খ. মুহসিন উদ্দীন দুদ মিয়াগ. হাজী মুহাম্মদ মুহসীন ঘ.সৈয়দ আমীর আলীউত্তর: হাজী মুহম্মদ মুহসীন৩ ১৯০৫ সালে কী হয়?ক. বঙ্গভঙ্গ খ. সিপাহী বিপ্লব গ. ছিয়াত্তরের মন্বন্তর ঘ. নীল বিপ্লবউত্তর: বঙ্গভঙ্গ৪ মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন হয়?ক. ফরায়েজি আন্দোলন খ. বঙ্গভঙ্গ আন্দালন গ. স্বরাজ আন্দোলন ঘ. অসহযোগ আন্দোলনউত্তর: অসহযোগ আন্দোলন৫ ইংরেজ আমলে বাংলার কোনটি ধ্বংস হয়?ক. খাদ্য শিল্প খ. ওষুধ শিল্প গ. বস্ত্র শিল্প ঘ. অলংকার শিল্পউত্তর: বস্ত্র শিল্প# সংক্ষেপে উত্তর দাও:প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে কারা যোগ দেয়?উত্তর: নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেয় এ দেশের প্রভাবশালী ব্যবসায়ী ও কর্মকর্তা, রায় দুর্লভ, জগৎশেঠ, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ প্রমুখ।প্রশ্ন: ‘দ্বৈতশাসন’ বলতে কী বোঝায়?উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ। তার সময় বাংলায় দ্বৈতশাসন প্রবর্তিত হয়। এ ব্যবস্থায় ইংরেজরা নবাবের হাত থেকে আর্থিক অধিকার কেড়ে নেয় এবং শুধু শাসনকার্য পরিচালনার দায়ভার তার হাতে থাকে। এ পদ্ধতির কারণে নবাব ক্ষমতাহীন হয়ে যান এবং প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। এটাই ইংরেজ আমলের দ্বৈতশাসন।প্রশ্ন: ভারত শাসন আইন পাসের ফলে কী হয়?উত্তর: সিপাহী বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্ট ‘ভারত শাসন আইন’ পাস হয়। এই আইন এ দেশে কোম্পানির শাসনের অবসান ঘটায়। তখন থেকে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নামে ইংরেজ সরকার সরাসরি উপমহাদেশ শাসন করতে থাকে।প্রশ্ন: তিতুমীর কোথায় এবং কীভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন?উত্তর: তিতুমীর পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল