প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: কখন সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও ওডিশার নবাব হন?উত্তর: ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও ওডিশার নবাব হন।প্রশ্ন: কে নবাব সিরাজউদ্দৌলাকে মেনে নিতে পারেননি?উত্তর: নবাব সিরাজউদ্দৌলার বড় খালা ঘষেটি বেগম তাঁকে মেনে নিতে পারেননি।প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলার সময় কারা বাংলায় বাণিজ্য করত?উত্তর: নবাব সিরাজউদ্দৌলার সময় ডাচ (ওলন্দাজ), ফরাসি ও ইংরেজ বণিকেরা বাণিজ্য করত।প্রশ্ন: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।প্রশ্ন: কারা নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করে?উত্তর: ইংরেজ বণিকেরা নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করে।প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইংরেজ বণিকদের সঙ্গে কারা যোগ দেন?উত্তর: নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইংরেজ বণিকদের সঙ্গে যোগ দেন এ দেশের প্রভাবশালী ব্যবসায়ী ও কর্মকর্তা রায় দুর্লভ, জগৎশেঠ, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ প্রমুখ।প্রশ্ন: কত সালে কার নেতৃত্বে পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়?উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর সঙ্গে নবাবের সৈন্যদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়।প্রশ্ন: পলাশী যুদ্ধের পর কীভাবে ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়?উত্তর: নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশীর যুদ্ধে অসহায়ভাবে নবাবের পরাজয় ঘটে। পরে তাঁকে হত্যা করা হয়। এ যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।প্রশ্ন: ইংরেজরা পলাশী যুদ্ধের পর কাদের ক্ষমতায় বসায়?উত্তর: পলাশী যুদ্ধের পর ইংরেজরা প্রথমে মীর জাফর এবং পরে মীর কাশিমকে ক্ষমতায় বসায়।প্রশ্ন: কেন মীর কাশিমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়?উত্তর: মীর কাশিম ছিলেন কিছুটা স্বাধীনচেতা। ফলে ইংরেজদের সঙ্গে তাঁর দুইবার যুদ্ধ বাধে।প্রশ্ন: কত সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন?উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।প্রশ্ন: কত সালের মধ্যে গোটা উপমহাদেশ ইংরেজদের অধীনে চলে যায়?উত্তর: ১৮৫৭ সালের মধ্যে গোটা উপমহাদেশ ইংরেজদের অধীনে চলে যায়।প্রশ্ন: কত বছর এ দেশে কোম্পানির শাসন চলে?উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।প্রশ্ন: কোম্পানির প্রথম শাসনকর্তা কে হন?উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ।প্রশ্ন: কার সময়ে বাংলায় ‘দ্বৈত শাসন’ প্রবর্তিত হয়?উত্তর: লর্ড ক্লাইভের সময়ে বাংলায় ‘দ্বৈত শাসন’ প্রবর্তিত হয়।