অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: দ্বৈত শাসন বলতে কী বোঝায়?উত্তর: দ্বৈত শাসনব্যবস্থায় ইংরেজরা নবাবের হাত থেকে আর্থিক অধিকার কেড়ে নেয় এবং শুধু শাসনকার্য পরিচালনার দায়ভার তাঁর হাতে থাকে। এই পদ্ধতির কারণে নবাব ক্ষমতাহীন হয়ে যান আর প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে।প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?উত্তর: দ্বৈত শাসনপদ্ধতির কারণে নবাব ক্ষমতাহীন হয়ে যান আর প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। এরূপ প্রশাসনিক অব্যবস্থার সঙ্গে যুক্ত হয় ১৭৭০ সালের অনাবৃষ্টি আর খরা। সবকিছু মিলিয়ে বাংলায় নেমে আসে প্রচণ্ড দুর্ভিক্ষ। তখন ছিল বাংলা ১১৭৬ সন। এ কারণে ইতিহাসে এটিকে ছিয়াত্তরের মন্বন্তর বলে। প্রশ্ন: গভর্নর জেনারেলের শাসন সম্পর্কে কী বোঝায়?উত্তর: দ্বৈত শাসন অকার্যকর প্রমাণিত হওয়ায় শাসনক্ষমতা কোম্পানি সরাসরি নিজের হাতে তুলে নেয়। ব্রিটিশ পার্লামেন্টে ‘রেগুলেটিং অ্যাক্ট’ পাসের মাধ্যমে গভর্নর পদ পরিবর্তন করে গভর্নর জেনারেল রাখা হয়। ১৮৫৭ সাল পর্যন্ত বেশ কজন গভর্নর জেনারেল শাসন করেন।প্রশ্ন: কে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন?উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।প্রশ্ন: কে সতীদাহ প্রথা বিলোপ করেন?উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন।প্রশ্ন: কে উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন?উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে কেন বিপ্লব সংগঠিত হয়?উত্তর: ইংরেজদের বিরুদ্ধে রাজ্য গ্রাস করার নীতি ও শোষণ এ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তোলে। বিভিন্নভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। ইংরেজদের বিরুদ্ধে ছোট-বড় অনেক বিপ্লব হয়। তবে সবচেয়ে বড় বিপ্লব ছিল ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব। ইংরেজ কর্তৃপক্ষ এই বিপ্লব কঠোরভাবে দমন করে।প্রশ্ন: ভারত শাসন আইন পাসের ফলে কী হয়?উত্তর: সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। এ আইন এ দেশে কোম্পানির শাসনের অবসান ঘটায়। তখন থেকে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নামে ইংরেজ সরকার সরাসরি উপমহাদেশ শাসন করতে থাকে।প্রশ্ন: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন তাঁকে কী বলা হতো?উত্তর: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো ভাইসরয়।প্রশ্ন: কীভাবে এ দেশের মানুষের মধ্যে নবজাগরণ ঘটে?উত্তর: ইংরেজদের শোষণ-নির্যাতন ও ভেদনীতির কারণে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন হিন্দু ও মুসলমান মনীষীর প্রচেষ্টায় এ দেশের মানুষের মধ্যে নবজাগরণ ঘটে।প্রশ্ন: কেন মুসলমানরা ইংরেজদের প্রতি বেশি ক্ষুব্ধ ছিল?উত্তর: ইংরেজ শাসনের শুরু থেকেই এ দেশের মানুষের মধ্যে ইংরেজবিরোধী মনোভাব তৈরি হয়েছিল। পলাশীর যুদ্ধে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ায় মুসলমানরা বেশি ক্ষুব্ধ ছিল ইংরেজদের প্রতি। ধর্মীয় কারণেও তারা ইংরেজদের বিরোধিতা করেছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলাআকাশ জয়ের কাহিনী: গতকাল প্রকাশিত বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. গ।