অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: কত সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়?উত্তর: ১৯৪৭ সালে এ দেশের মানুষের আন্দোলনের চাপে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।প্রশ্ন: ইংরেজরা কোন আন্দোলনকে ওহাবি আন্দোলন আখ্যা দিয়েছিল?উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে মুসলমানরা এবং এ আন্দোলনের পুরোধা ছিলেন শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দেস দেহলভী (রহ.) এবং সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)। ইংরেজরা এ আন্দোলনকে ওহাবি আন্দোলন আখ্যা দিয়েছিল।প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে মীর নেসার আলী ওরফে তিতুমীর কী করেছিলেন?উত্তর: বাংলার কৃষক, তাঁতি ও সাধারণ মানুষকে ইংরেজ ও জমিদারের শোষণের হাত থেকে রক্ষা করতে বড় রকমের বিদ্রোহের সূচনা করেন তিতুমীর। ইংরেজদের বন্দুক-কামানের বিরুদ্ধে তিতুমীর পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ শুরু করেন। ১৮৩১ সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় তিনি শহীদ হন।