প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১৬  প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬-এর ‘বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. বিশ্বে নানা জাতির—আছে।উত্তর: বিশ্বে নানা জাতির মানুষ আছে।খ.—আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।উত্তর: গারো আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।গ. পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয়—।উত্তর: পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয় আচ্ছিক।ঘ. গারোদের—পরিচয়ে—পরিচয় হয়।উত্তর: গারোদের মায়ের পরিচয়ে বংশ পরিচয় হয়।ঙ. খাসিয়ারা বিভিন্ন—পুজো করে।উত্তর: খাসিয়ারা বিভিন্ন দেবতার পুজো করে।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর বাঁ পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর বাঁ পাশে ‘অ’ লেখো।ক. আদিবাসীরা নিজেদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রক্ষণশীল।-শু খ. গারোদের গায়ের রং তামাটে।-অ গ. খাসিয়া আদিবাসীরা ময়মনসিংহ ও রাঙামাটি এলাকায় বাস করে।-অ ঘ. অল্প কিছু মণিপুরি ইসলাম ধর্মে বিশ্বাসী।-শু ঙ. খাসিয়া সমাজে একই গোত্রে বিয়ের প্রচলন নেই।-শু প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।বাম ক. মণিপুরি নিজেদেরখ. বৈষ্ণব ধর্মের অধিকারীগ. খাসিয়া সমাজঘ. মণিপুরি সমাজ ডানপিতৃতান্ত্রিক।মণিপুরিরা।তৈরি পোশাক পরে।মাতৃপ্রধান।আরাকানের অধিবাসী ছিলেন। উত্তর: ক. মণিপুরিরা নিজেদের—তৈরি পোশাক পরে।খ. বৈষ্ণব ধর্মের অধিকারী—মণিপুরিরা।গ. খাসিয়া সমাজ—মাতৃপ্রধান।ঘ. মণিপুরি সমাজ—পিতৃতান্ত্রিক।প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১ পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?ক. প্রাকৃতিক খ. সামাজিক গ. রাজনৈতিক ঘ. ভৌগোলিকউত্তর: ভৌগোলিক।২ আদিবাসীরা সাধারণত কোথায় বাস করে?ক. পাহাড়ি এলাকায় খ. সমতল ভূমিতে গ. শহরে ঘ. গ্রামেউত্তর: পাহাড়ি এলাকায়।৩ গারোদের মধ্যে যারা পাহাড়ে বাস করে, তাদের কী বলে?ক. লামদানি খ. আচ্ছিক গ. সাঁওতাল ঘ. সাংসারেকউত্তর: আচ্ছিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল