প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প কথায় উত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-২ প্রশ্ন: বিদ্যালয়ের প্রতি আমাদের করণীয় কী কী?উত্তর: বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্নসহকারে ব্যবহার করব। কোনো জিনিসের যেন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখব। বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব, বাগান করব এবং বাগানের পরিচর্যা করব। বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।প্রশ্ন: রাষ্ট্রের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা কীভাবে উপকৃত হই?উত্তর: রাষ্ট্রের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। আমরা অল্প খরচে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ও উচ্চশিক্ষিত শিক্ষকের মাধ্যমে উন্নতমানের শিক্ষা পেয়ে থাকি। দেশের জনগণকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশ্ন: পরিবেশের উন্নতির জন্য আমাদের করণীয় কী কী?উত্তর: পরিবেশের উন্নতির জন্য আমরা খোলা জায়গায় যেখানে-সেখানে কাগজপত্র, বোতল, ময়লা ইত্যাদি ফেলে আমাদের পরিবেশ দূষিত করব না। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব। ময়লা যাতে নিয়মিত নির্দিষ্ট স্থান ও ডাস্টবিন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখব। এতে আমাদের পরিবেশের উন্নতি হবে।প্রশ্ন: মানসিক বিকাশ ও উন্নতিতে পাঠাগার আমাদের কীভাবে সাহায্য করে?উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। পাঠাভ্যাস আমাদের মন আনন্দিত করে, প্রফুল্ল রাখে। পত্রপত্রিকা থেকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে পারি। গল্পের বই, পত্রপত্রিকা, প্রবন্ধ ও অন্যান্য বই আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে। এলাকায় পাঠাগারের মাধ্যমে আমরা উপরিউক্ত সফলতাগুলো অর্জন করতে পারি।প্রশ্ন: পানিদূষণ থেকে নদী ও খাল-বিল রক্ষার ব্যাপারে আমাদের করণীয় কী কী?উত্তর: পানিদূষণ থেকে নদী ও খাল-বিল রক্ষার জন্য ময়লা-আবর্জনা বা বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত রাখতে হবে। দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না। তাই পানিদূষণ থেকে নদী ও খাল-বিল রক্ষার ব্যাপারে সমাজের সবার মধ্যে সচেতনতা গড়ে তুলব।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল