অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ এগার অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত?উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।প্রশ্ন: কে সোমপুর মহাবিহারটি প্রতিষ্ঠা করেন?উত্তর: পাল রাজা ধর্মপাল সোমপুর মহাবিহারটি প্রতিষ্ঠা করেন।প্রশ্ন: পাহাড়পুরে খননকাজ করে প্রাপ্ত নিদর্শন কী কী তথ্য প্রদান করে?উত্তর: পাহাড়পুরে খননকাজ করে প্রাপ্ত নিদর্শন থেকে ওই অঞ্চলের প্রাচীন বৌদ্ধ ও হিন্দুসমাজের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য পাওয়া যায়। ধ্বংসাবশেষ থেকে মনে হয়, সমাজে ধর্মের বেশ প্রভাব ছিল।প্রশ্ন: সোনারগাঁ কোথায় অবস্থিত?উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান।প্রশ্ন: কোথা থেকে সোনারগাঁ নামের উদ্ভব?উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলে সোনারগাঁ নামের উদ্ভব।প্রশ্ন: কখন থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে?উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।প্রশ্ন: বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁ সম্পর্কে কী কী জানা যায়?উত্তর: বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁয়ের সমৃদ্ধ বাণিজ্যিক কর্মকাণ্ডের কথা জানা যায়। এখানকার খাস মসলিনের খ্যাতি ছিল জগৎজুড়ে। এ ছাড়া ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও সোনারগাঁয়ের সুনাম ছিল।প্রশ্ন: কার শাসনামলে সোনারগাঁ রাজধানী ছিল?উত্তর: বাংলার বার ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ ও তাঁর পুত্র মুসা খাঁর শাসনামলে সোনারগাঁ রাজধানী ছিল।প্রশ্ন: কেন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো?উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।প্রশ্ন: সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থানের নাম লেখ।উত্তর: সোনারগাঁ অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান। বর্তমান নিদর্শনগুলো হচ্ছে সুলতানি ও মোগল আমলের অনেক ধর্মীয় ইমারত, মোগল আমলের কয়েকটি সেতু আর ইংরেজ আমলের কিছু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন দিঘি, মসজিদ, দরগাহ, মঠ, সরদার বাড়ি, পানাম নগরের আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।প্রশ্ন: কীভাবে সোনারগাঁ তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে?উত্তর: ১৬১০ সালে ঢাকা নগর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁ তার প্রাধান্য হারাতে থাকে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁ তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে।প্রশ্ন: কবে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে?উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।