অল্প কথায় উত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪। অধ্যায়-২ প্রশ্ন: আমাদের জীবনে হাসপাতালের প্রয়োজন কেন?উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র। রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পেয়ে থাকি। তাই আমাদের জীবনে হাসপাতালের গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: আমাদের দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নাম কী কী?উত্তর: আমাদের দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেমন-বাংলা একাডেমী, শিশু একাডেমী, গণগ্রন্থাগার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: যমুনা সেতু নির্মাণের ফলে আমাদের কী কী উপকার হয়েছে?উত্তর: আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ যমুনা সেতু। এর মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। অল্প সময়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়েছে। বিশেষ করে, উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হয়েছে।প্রশ্ন: কীভাবে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করা যায়?উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এই সম্পদের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব সমাজের ও রাষ্ট্রের সবার। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মধ্যেই রয়েছে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি।প্রশ্ন: আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের উদাহরণ দাও।উত্তর: রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়। অনেক বাড়িতে রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। এভাবে ব্যবহার করলে আমাদের গ্যাসের মজুদ অতিদ্রুত শেষ হয়ে যাবে। কাজেই গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।