প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থানপূরণ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের জন্য ১০ নম্বর দেওয়া থাকে। পুরো বাক্য খাতায় লিখে খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা হলে প্রতিটি বাক্যের জন্য ২ নম্বর পাবে। আজ অধ্যায়-১ ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড’-এর শূন্যস্থান পূরণের নমুনা প্রশ্নের উত্তর উপস্থাপন করছি।প্রশ্ন: আমাদের বসবাসের এবং — স্থানকে বলা হয় নিজের এলাকা।উত্তর: আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে বলা হয় নিজের এলাকা।প্রশ্ন: — এই এলাকা বলতে পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও থানাকে বোঝায়।উত্তর: গ্রামাঞ্চলে এই এলাকা বলতে পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও থানাকে বোঝায়।প্রশ্ন: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা — বোঝায়?উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে বোঝায়।প্রশ্ন: সুস্থ — উন্নত জীবন যাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন খুবই প্রয়োজন।উত্তর: সুস্থ, সুন্দর উন্নত জীবন যাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন খুবই প্রয়োজন।প্রশ্ন: অযথা — কেটে নষ্ট করব না।উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।প্রশ্ন: এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের —।উত্তর: এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।প্রশ্ন: সুন্দর, সুস্থ জীবন যাপনের জন্য সুন্দর — প্রয়োজন।উত্তর: সুন্দর, সুস্থ জীবন যাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।প্রশ্ন: পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে —।উত্তর: পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ।প্রশ্ন: গাছপালা আমাদের — থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।প্রশ্ন: খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি — হতে আসে।উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বৃক্ষ হতে আসে।প্রশ্ন: বৃক্ষ — ক্ষয় রোধ করে।উত্তর: বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে।প্রশ্ন: প্রয়োজনীয় গাছপালার অভাবে — বেড়ে যায়।উত্তর: প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়।প্রশ্ন: অযথা — কাটব না।উত্তর: অযথা গাছ কাটব না।প্রশ্ন: গাছের ডাল — না।উত্তর: গাছের ডাল ভাঙব না।প্রশ্ন: সামাজিক বনায়নের ফলে এলাকার — উন্নত হবে।উত্তর: সামাজিক বনায়নের ফলে এলাকার পরিবেশ উন্নত হবে।প্রশ্ন: পানির অপর নাম —।উত্তর: পানির অপর নাম জীবন।প্রশ্ন: পানি — পান করলে তা জীবনের জন্য নিরাপদ।উত্তর: পানি ফুটিয়ে পান করলে তা জীবনের জন্য নিরাপদ।প্রশ্ন: গভীর নলকূপের পানিও —।উত্তর: গভীর নলকূপের পানিও নিরাপদ।প্রশ্ন: কখনো পানির লাইন — পানি দূষিত হয়ে পড়ে।উত্তর: কখনো পানির লাইন ফেটে পানি দূষিত হয়ে পড়ে।প্রশ্ন: পানি মূল্যবান — সম্পদ।উত্তর: পানি মূল্যবান প্রাকৃতিক সম্পদ।প্রশ্ন: পানির — ও পানিদূষণ আমাদের জন্য ক্ষতিকারক।উত্তর: পানির অপব্যবহার ও পানিদূষণ আমাদের জন্য ক্ষতিকারক।প্রশ্ন: আর্সেনিক একধরনের — পদার্থ, যা মাটির নিচে থাকে।উত্তর: আর্সেনিক একধরনের বিষাক্ত পদার্থ, যা মাটির নিচে থাকে।প্রশ্ন: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য —।উত্তর: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।প্রশ্ন: আর্সেনিকযুক্ত নলকূপগুলো — রং দিয়ে চিহ্নিত করা হয়।উত্তর: আর্সেনিকযুক্ত নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।প্রশ্ন: আমাদের দেশে রয়েছে — পানির অভাব।উত্তর: আমাদের দেশে রয়েছে নিরাপদ পানির অভাব।প্রশ্ন: আমরা অনেক সময় — গাছ কাটি।উত্তর: আমরা অনেক সময় নির্বিচারে গাছ কাটি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল