প্রধান শিক্ষক হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থানপূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থানপূরণ অংশটি ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২। অধ্যায়-১প্রশ্ন: বিভিন্ন এলাকায় বিভিন্ন — অবস্থার লোক বসবাস করে।উত্তর: বিভিন্ন এলাকায় বিভিন্ন অর্থনৈতিক অবস্থার লোক বসবাস করে।প্রশ্ন: ফল, ফুল, শাকসবজি — জীবন যাপনের জন্য প্রয়োজন।উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রয়োজন।প্রশ্ন: এলাকায় — পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগির চাষ করতে পারি।উত্তর: এলাকায় সমবায় পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগির চাষ করতে পারি।প্রশ্ন: এলাকার উন্নয়ন মানে — উন্নয়ন। উত্তর: এলাকার উন্নয়ন মানে দেশের উন্নয়ন।প্রশ্ন: আমাদের অনেকের বিদ্যালয়েই কাব দল এবং — পাখির দল রয়েছে।উত্তর: আমাদের অনেকের বিদ্যালয়েই কাবদল এবং হলদে পাখির দল রয়েছে।প্রশ্ন: প্রাথমিক বিদ্যালয়ে কাব দল পরিচালনার জন্য — বরাদ্দ প্রয়োজন।উত্তর: প্রাথমিক বিদ্যালয়ের কাব দল পরিচালনার জন্য অর্থের বরাদ্দ প্রয়োজন।অধ্যায়-২প্রশ্ন: ব্যক্তির সম্পদই — সম্পদ। উত্তর: ব্যক্তির সম্পদই পারিবারিক সম্পদ।প্রশ্ন: সামাজিক সম্পদ — করার ক্ষমতা সমাজের নেই।উত্তর: সামাজিক সম্পদ হস্তান্তর করার ক্ষমতা সমাজের নেই।প্রশ্ন: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় — সংগঠন।উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন।প্রশ্ন: রাস্তাঘাট, সেতু, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি — সম্পদ।উত্তর: রাস্তাঘাট, সেতু, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদকে — বলা হয়। উত্তর: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়।প্রশ্ন: সব — সম্পদই রাষ্ট্রীয় সম্পদ। উত্তর: সব সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: বিদ্যালয় আমাদের — হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।উত্তর: বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।প্রশ্ন: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের — বলা হয়।উত্তর: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলা হয়।প্রশ্ন: বিদ্যালয়ে আমরা — তত্ত্বাবধানে গাছ লাগাব।উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব।প্রশ্ন: ময়লা ফেলার — জায়গায় ময়লা ফেলব।উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।প্রশ্ন: বই মানুষের সবচেয়ে — বন্ধু। উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।প্রশ্ন: আমরা পাঠাগারের বই, পত্রপত্রিকা — সহকারে পড়ব।উত্তর: আমরা পাঠাগারের বই, পত্রপত্রিকা যত্ন সহকারে পড়ব।প্রশ্ন: আমাদের সমাজে বিভিন্ন — মানুষ বাস করে।উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।প্রশ্ন: — দূষিত পানিতে বাঁচতে পারে না। উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদ দেশের — সম্পদ। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।প্রশ্ন: আমাদের দেশের অধিকাংশ মানুষ —।উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।প্রশ্ন: যমুনা সেতু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ —।উত্তর: যমুনা সেতু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: নদীর তীরে — বন্দর গড়ে ওঠে। উত্তর: নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে।প্রশ্ন: নদীর — জমির উর্বরতা বাড়ায়। উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।প্রশ্ন: সমুদ্র আমাদের — সহ অন্যান্য খনিজ সম্পদের আধার।উত্তর: সমুদ্র আমাদের লবণসহ অন্যান্য খনিজ সম্পদের আধার।প্রশ্ন: গাছ শেকড়ের সাহায্যে মাটির — করে।উত্তর: গাছ শেকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল