শূন্যস্থানপূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থানপূরণ অংশটি ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-৩প্রশ্ন: বাড়ির কাজে বড়দের — করব।উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।প্রশ্ন: গাছপালা, পশুপাখির — নেব।উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।প্রশ্ন: বাড়িতে কেউ অসুস্থ হলে — করব।উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।প্রশ্ন: ছোটদের — করব।উত্তর: ছোটদের স্নেহ করব।প্রশ্ন: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো —।উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।প্রশ্ন: সময়ের কাজ সময়ে করাকে — বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।প্রশ্ন: সদাচরণ, — ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।উত্তর: সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।প্রশ্ন: সমাজের উন্নয়নে — বিশেষ ভূমিকা রাখে।উত্তর: সমাজের উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।প্রশ্ন: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি — করতে শেখায়।উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়।প্রশ্ন: বিদ্যালয়ের প্রতিটি — যত্ন নেব।উত্তর: বিদ্যালয়ের প্রতিটি জিনিসের যত্ন নেব।প্রশ্ন: শিক্ষকদের — করব।উত্তর: শিক্ষকদের সম্মান করব।প্রশ্ন: আমরা সময়মতো ও — বিদ্যালয়ে যাব।উত্তর: আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব।প্রশ্ন: বিদ্যালয়ের প্রতিটি — আমরা সময়মতো করব।উত্তর: বিদ্যালয়ের প্রতিটি কাজ আমরা সময়মতো করব।প্রশ্ন: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই — বলে।উত্তর: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই সমাজ বলে।প্রশ্ন: পরিবারে বাস করতে হলে পরিবারের — মেনে চলতে হয়।উত্তর: পরিবারে বাস করতে হলে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়।প্রশ্ন: জীবনে প্রতিষ্ঠিত হই — শিক্ষালাভ করে।উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষালাভ করে।প্রশ্ন: পরিবারের বৃদ্ধ সদস্যদের — করব ও যত্ন নেব।উত্তর: পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা করব ও যত্ন নেব।প্রশ্ন: ছোট-বড় কারও মনে — দেব না।উত্তর: ছোট-বড় কারও মনে কষ্ট দেব না।প্রশ্ন: আমরা কখনো মন্দ বা — কাজ করব না।উত্তর: আমরা কখনো মন্দ বা অন্যায় কাজ করব না।প্রশ্ন: আমরা — ব্যক্তিদের সম্মান করব।উত্তর: আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব।প্রশ্ন: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে — প্রতিষ্ঠা করে।উত্তর: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।অধ্যায়-৪প্রশ্ন: শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক — প্রয়োজন।উত্তর: শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক পরিশ্রম প্রয়োজন।প্রশ্ন: লেখাপড়ার পাশাপাশি — পরিশ্রম করা প্রয়োজন।উত্তর: লেখাপড়ার পাশাপাশি শারীরিক পরিশ্রম করা প্রয়োজন।প্রশ্ন: পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের — রাখে।উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।প্রশ্ন: আমাদের চারপাশে পরিবেশ — রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।উত্তর: আমাদের চারপাশে পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।প্রশ্ন: নিয়মিত গোসলখানা ও — পরিষ্কার করতে হবে।উত্তর: নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে।প্রশ্ন: বাড়ির সব ময়লা — জায়গায় ফেলতে হবে।উত্তর: বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।প্রশ্ন: সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও — রাখা প্রয়োজন।উত্তর: সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও পরিষ্কার রাখা প্রয়োজন।প্রশ্ন: শ্রমজীবীদের কাজকে আমরা — করব।উত্তর: শ্রমজীবীদের কাজকে আমরা শ্রদ্ধা করব।প্রশ্ন: ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে সেখানে — মশার জন্ম হয়।উত্তর: ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে সেখানে এডিস মশার জন্ম হয়।প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার থাকলে — মন বসতে চায় না।উত্তর: বিদ্যালয় অপরিষ্কার থাকলে লেখাপড়ায় মন বসতে চায় না।প্রশ্ন: এডিস মশার কামড়ে — সঙ্গে মারাত্মক রোগ হয়।উত্তর: এডিস মশার কামড়ে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল