প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ প্রিয় শিক্ষাথীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায় ১৩-এর ‘বাংলায় ইংরেজ শাসন’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?উত্তর: ফরায়েজি আন্দালনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা অনুশাসন পালনের জন্য উদ্বুদ্ধ করা। পাশাপাশি জমিদার, নীলকর, মহাজন ও স্থানীয় প্রশাসনের শোষণ থেকে জনগণকে মুক্ত করাও ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।প্রশ্ন: সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কী অবদান রাখেন?উত্তর: উনিশ শতকে বাংলায় আধুনিক শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এদের মধ্যে কয়েকজন মনীষী ধর্ম, সমাজ, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। এ ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন রাজা রামমোহন রায়। তিনি হিন্দুধর্মকে কুসংস্কারমুক্ত করার চেষ্টা চালান। এরই সূত্র ধরে তিনি ‘ব্রাহ্মধর্মের’ প্রবর্তন করেন। নতুন ধর্মমত প্রচার ও আরাধনার জন্য ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন। তখনকার হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা, কৌলিণ্য প্রথা ও বাল্যবিবাহ প্রথা বিলোপের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রাখেন। ভারতে পাশ্চাত্য ভাষায় শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। তিনি হিন্দু সমাজে নারী শিক্ষা এবং সম্পত্তিতে নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠার ব্যাপারেও সোচ্চার ছিলেন। এসব বিষয়ে তিনি লেখালেখি করেন এবং পত্রপত্রিকাও প্রকাশ করেন।প্রশ্ন: মুসলমান সমাজের ক্ষেত্রে নওয়াব আমীর আলীর অবদান কী?উত্তর: সৈয়দ আমীর আলী বাংলার মুসলমানদের রাজনৈতিক ক্ষেত্রে সচেতন করার উদ্দেশ্যে ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। অচিরেই বাংলা ও বাংলার বাইরে এই প্রতিষ্ঠানের শাখা ছড়িয়ে পড়ে। এভাবে আমীর আলী ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণে অবদান রাখেন। তাঁদের বিভিন্ন পদেক্ষেপের ফলে মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এর ফলে দিনে দিনে মুসলমানদের মধ্যে নবজাগরণ দেখা দেয়।প্রশ্ন: বাংলার মুসলমান সমাজ কেন বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?উত্তর: ১৯০৫ সালে পূর্ব বাংলা ও আসাম নিয়ে ইংরেজ সরকার নতুন একটি প্রদেশ গঠন করে। ঢাকা হয় এর রাজধানী। এ ঘটনাকে বলা হয় বঙ্গভঙ্গ। পূর্ব বাংলায় মুসলমানেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। নতুন প্রদেশ হওয়ায় এখানে তাদের শিক্ষা, চাকরি ও ব্যবসার সুযোগ বাড়ে। নবাব স্যার সলিমুল্লাহসহ মুসলমান সমাজের ব্যাপক অংশ বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল