অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-১০ বাংলাদেশের জনসংখ্যা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক—। উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।খ. মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান—। উত্তর: মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে।গ. খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির—প্রভাব রয়েছে। উত্তর: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে।ঘ. জন্মহার মৃত্যুহারের চাইতে—হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।উত্তর: জন্মহার মৃত্যুহারের চাইতে বেশি হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।ঙ. বাংলাদেশে প্রতি—জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছে।উত্তর: বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছে।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. ভারতের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের চাইতে বেশি। ‘অ’ খ. গত চল্লিশ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। ‘শু’গ. সাধারণত জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে জন্ম ও মৃত্যুর কারণে। ‘শু’ঘ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ দেশান্তর। ‘অ’ঙ. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব উন্নত দেশের তুলনায় বেশি। ‘শু’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো। বাম পাশ ডান পাশক. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ৪২১খ. বাংলাদেশে মাথাপিছু আয় ১৮ বছরগ. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স খুব কমঘ. বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা ৮৮১ঙ. আমাদের দেশে শিশু মৃত্যুর হার খুব বেশিউত্তর: ক. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব—৮৮১খ. বাংলাদেশে মাথাপিছু আয়—৪২১ ইউএস ডলার। গ. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স—১৮ বছর ঘ. বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা—খুব কমঙ. আমাদের দেশে শিশু মৃত্যুর হার—খুব বেশি