প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ এগার অধ্যায়ের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: ক. মহাস্থান ব্রাক্ষীলিপিতে—এর উল্লেখ আছে।উত্তর: মহাস্থান ব্রাক্ষীলিপিতে পুন্ড্রনগর এর উল্লেখ আছে।প্রশ্ন: খ. ময়নামতি— সভ্যতার অন্যতম নিদর্শন।উত্তর: ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন।প্রশ্ন: গ. পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ—মহাবিহার।উত্তর: পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সোমপুর মহাবিহার।প্রশ্ন: ঘ. মধ্যযুগে দক্ষিণ পূর্ববঙ্গের —কেন্দ্র ছিল সোনারগাঁ।উত্তর: মধ্যযুগে দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁ।প্রশ্ন: ঙ. লালবাগ দুর্গের আরেক নাম—কেল্লা।উত্তর: লালবাগ দুর্গের আরেক নাম আওরঙ্গবাদ কেল্লা।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ।ক. মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত। ‘অ’খ. ময়নামতির বেশির ভাগ প্রত্ন সামগ্রী পাওয়া গেছে শালবন বিহারে। ‘শু’গ. সত্যপীর ভিটার ধ্বংসাবশেষ পাহাড়পুরে। ‘শু’ঘ. গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি সোনারগাঁয়ে। ‘শু’ঙ. লালবাগ দুর্গে রয়েছে দরবার হল। ‘শু’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।ক. মহাস্থানগড়ে রয়েছে তাম্রশাসন পাওয়া গেছে।খ. ময়নামতিতে খননকাজ চালিয়ে বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়।গ. পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শন লোকশিল্প জাদুঘরঘ. সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া সুলতান মাসীসওয়ারের মাজার।ঙ. পরীবিবির কবর মার্বেল পাথর দিয়ে বাঁধানো জাতীয় জাদুঘরউত্তর: ক. মহাস্থানগড়ে রয়েছে আউলিয়া সুলতান মাসীসওয়ারের মাজার।খ. ময়নামতিতে খননকাজ চালিয়ে তাম্রশাসন পাওয়া গেছে।গ. পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শন বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়।ঘ. সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে লোকশিল্প জাদুঘর।ঙ. পরীবিবির কবর মার্বেল পাথর দিয়ে বাঁধানো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল