প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: গারোরা কোন কোন ভাষায় কথা বলে?উত্তর: গারোদের বিভিন্ন ভাষা থাকলেও বাংলাদেশের গারোরা আবেং ভাষায় কথা বলে। এই ভাষার কোনো লিখিত রূপ নেই। কেবল মুখে মুখে এই ভাষার প্রচলন রয়েছে। তবে তারা গোত্রের বাইরে বাংলায় কথা বলে। প্রশ্ন: গারোরা কোন কোন সময়ে নাচ ও গান করে থাকে? উত্তর: গারোরা নাচ ও গান খুব ভালোবাসে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তারা নানা রকম নাচ-গানের আয়োজন করে। এ ছাড়া বীজ বোনা, ফসল তোলা, নবান্ন প্রভৃতি উপলক্ষে তারা নাচ-গান করে। এমনকি আপনজনের মৃত্যুতেও তারা শোকের নাচ-গান করে। প্রশ্ন: খাসিয়া উপজাতির লোক কোথায় বাস করে? উত্তর: বাংলাদেশে প্রধানত সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় খাসিয়া উপজাতির লোক বাস করে। প্রশ্ন: পুঞ্জি কাকে বলে?উত্তর : খাসিয়ারা ছোট ছোট পাড়ায় একত্র হয়ে বসবাস করে। এই পাড়াকে পুঞ্জি বলে। প্রশ্ন: খাসিয়ারা দেখতে কেমন?উত্তর: খাসিয়াদের রং ফর্সা, নাক চ্যাপ্টা ও চোখ ছোট ছোট। তাদের পায়ের গোড়ালি মোটা। দেহের উচ্চতা মাঝারি।প্রশ্ন: খাসিয়া সমাজের পারিবারিক রীতিনীতি সম্পর্কে লেখো।উত্তর: খাসিয়া সমাজ মাতৃপ্রধান। মেয়েরা পরিবার ও সমাজে কর্তৃত্ব করে। বিয়ের পর স্বামীরা স্ত্রীর সংসারে গিয়ে বসবাস করে। মেয়েরাই সম্পত্তির মালিক। মায়ের পরিচয় বংশপরিচয় হয়। একই গোত্রে বিয়ে হয় না। প্রশ্ন: খাসিয়ারা কী কী খাবার খায়?উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত। মাংস তাদের খুবই পছন্দের খাবার। তারা প্রায় সব ধরনের পশু ও পাখির মাংস খায়। পান-সুপারি খাসিয়াদের খুব প্রিয়। মেহমান এলে প্রথমে তারা পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে। মধু খেতেও তারা খুব পছন্দ করে। প্রশ্ন: খাসিয়াদের চাষাবাদ সম্পর্কে লেখো। উত্তর: খাসিয়ারা জুম চাষ ও হাল চাষের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। তারা প্রচুর পান উৎপাদনের মাধ্যমে যথেষ্ট আয় করে। মৌমাছি পালন করে তারা মধু উৎপন্ন করে। সেই মধু বিক্রির মাধ্যমেও অর্থ আয় করে তারা।