প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: খাসিয়াদের পূজা সম্পর্কে লেখো।উত্তর: খাসিয়ারা বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথও। তাদের মতে, উব্লাই নাংথও হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা। খাসিয়ারা তাদের পূর্বপুরুষদেরও পূজা করে। পূজাতে ছাগল, মোরগ ইত্যাদি উৎসর্গ করে।প্রশ্ন: খাসিয়াদের কেউ মরে গেলে কী করে?উত্তর: খাসিয়াদের কেউ মরে গেলে মৃতদেহকে তারা আগুনে পোড়ায়। মৃতদেহের পোড়ানো ভস্ম মাটিতে পুঁতে রাখে।প্রশ্ন: খাসিয়ারা কী কী পোশাক পরিধান করে?উত্তর: খাসিয়ারা খুবই সাদাসিধে জীবন যাপন করে। মেয়েরা লুঙ্গি ও ব্লাউজ পরে, ছেলেরা লুঙ্গি ও পকেট ছাড়া জামা পরে।প্রশ্ন: খাসিয়ারা কোন ভাষায় কথা বলে?উত্তর: খাসিয়ারা তাদের নিজস্ব খাসিয়া ভাষায় কথা বলে। এই ভাষার বর্ণমালা ও ব্যাকরণ আছে।প্রশ্ন: খাসিয়া সমাজের নাচ-গান সম্পর্কে লেখো।উত্তর: খাসিয়া সমাজে নাচ-গান খুবই প্রিয়। পূজা-পার্বণ, বিয়ে, শবদাহ ইত্যাদির ক্ষেত্রে খাসিয়ারা নাচ-গান করে থাকে। এ ছাড়া খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি থেকে রক্ষা পেতেও তারা নাচ-গানের আয়োজন করে।প্রশ্ন: মণিপুরিরা কোথায় বসবাস করে?উত্তর: মণিপুরিদের আদি বাসস্থান আসামের মণিপুর রাজ্যে। আমাদের দেশে বৃহত্তর সিলেট অঞ্চলে বিভিন্ন স্থানে মণিপুরিরা বসবাস করে।প্রশ্ন: মণিপুরিরা দেখতে কেমন?উত্তর: মণিপুরিদের গায়ের রং ফর্সা, চোখ ছোট, নাক কিছুটা চ্যাপ্টা, উচ্চতা মাঝারি।প্রশ্ন: য়েক বা শালাই কাকে বলে?উত্তর: মণিপুরি জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত। এগুলোকে য়েক বা শালাই বলে।প্রশ্ন: মণিপুরি জনগোষ্ঠীর বিয়ে সম্পর্কে লেখো।উত্তর: মণিপুরি সমাজে ভিন্ন ভিন্ন গোত্রে নারী-পুরুষের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী স্বামীর ঘরে চলে যায়। বিয়েতে ছেলেমেয়েরা একত্রে দেবতাকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করে।প্রশ্ন: মণিপুরিদের প্রধান খাদ্য কী?উত্তর: ভাত ও মাছ মণিপুরিদের প্রধান খাদ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল