প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মণিপুরিরা কী কী কাজ করে জীবিকা অর্জন করে?উত্তর: কৃষিই হচ্ছে মণিপুরিদের প্রধান পেশা। নারী-পুরুষ একত্রে মাঠে কাজ করে। হাতে বোনা কাপড় তৈরিতে মণিপুরিরা খুবই দক্ষ। নিজেদের কাপড় তারা নিজেরাই তৈরি করে। প্রায় প্রতিটি ঘরে তাঁত রয়েছে। মণিপুরিরা মোটামুটিভাবে স্বনির্ভর।প্রশ্ন: মণিপুরিরা কোন ধর্মের অনুসারী?উত্তর: মণিপুরিদের নিজস্ব কোনো ধর্ম নেই। অধিকাংশই হিন্দুদের বৈষ্ণব ধর্মের অনুসারী। এরা দেব-দেবীর পূজা করে। রাধা, কৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ মণিপুরিদের প্রধান দেব-দেবী।খাসিয়াদের মতো এরাও মৃতদেহ পুড়িয়ে সৎকার করে থাকে। অল্প কিছু মণিপুরি ইসলামধর্মে বিশ্বাসী।প্রশ্ন: মণিপুরি জনগোষ্ঠী কী ধরনের পোশাক পরিধান করে?উত্তর: মণিপুরিরা একটি আত্মনির্ভরশীল মার্জিত রুচির জাতি। এরা নিজেদের তৈরি অতি সাধারণ পোশাক পরে। পুরুষেরা সাধারণত ধুতি ও পাঞ্জাবি পরে। আর মেয়েরা পরে ফানেক। ফানেক হলো কোমরে পেঁচিয়ে পরার মতো এক ধরনের পোশাক। তবে বিশেষ বিশেষ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মণিপুরি মেয়েরা লৈফানেক নামে কারুকার্যময় দামি এক ধরনের পোশাক পরে। এ ছাড়া তারা ওড়না জাতীয় ইন্নাফি নামক পোশাক ও ব্লাউজ পরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল