অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। # সঠিক উত্তরটি খাতায় লেখো।১. শামসুউদ্দিন ইলিয়াস শাহ প্রথমে কোনটির ক্ষমতা দখল করেন?ক. সাতগাঁও খ. সোনারগাঁ গ. লখনৌতি ঘ. নদীয়া উত্তর: লখনৌতি। ২. বাংলার বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন?ক. ঈসা খান খ. প্রতাপাদিত্য গ. কেদার রায় ঘ. ফতেহ খান। উত্তর: ঈসা খান।৩. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?ক. ইসলাম খান খ. মীর জুমলা গ. শায়েস্তা খান ঘ. মুর্শিদ কুলী খান উত্তর: শায়েস্তা খান।৪. মধ্যযুগে কোনটি মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল?ক. টোল খ. মক্তব গ. মাদ্রাসা ঘ. রাজদরবারউত্তর: মক্তব। ৫. কোন আমলে গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?ক. ইলিয়াস শাহী খ. হোসেন শাহী গ. সুলতানি ঘ. মোগল। উত্তর: মোগল। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: বার ভূঁইয়া বলতে কী বোঝায়? বাংলার বার ভূঁইয়াদের কয়েকজনের নাম লেখ।উত্তর: বার ভূঁইয়া: ঐতিহাসিকেরা মনে করেন, বার ভূঁইয়া বলতে মূলত বারজন জমিদারকে বোঝায় না, বরং ভূঁইয়া ও তাঁদের নেতাসহ তেরজন ভূঁইয়াকেই বোঝানো হয়ে থাকে। মোগল শাসনামলে পূর্ববঙ্গ ও পশ্চিম-উত্তরবঙ্গের বিশাল অঞ্চল এক শ্রেণীর জমিদারদের অধিকারে ছিল। তাঁদের অনেকেই মোগল শাসনকে মেনে নেননি। তাঁরা নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করতেন। তাঁদের শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল। ইতিহাসে এঁরাই বার ভূঁইয়া নামে পরিচিত।বার ভূঁইয়াদের কয়েকজনের নাম: বার ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতেহ খান প্রমুখ। এঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন সোনারগাঁওয়ের ঈসা খান ও তাঁর ছেলে মুসা খান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল