প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়?উত্তর: বাংলা সম্পর্কে ইবনে বতুতার বিবরণ: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। তাঁর বিবরণ থেকে এ আমলে বাংলার মানুষের পোশাক, অলংকার ও খাদ্য সম্পর্কে জানা যায়।পোশাক: মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা বিভিন্ন ধরনের পোশাক পরতেন। নিচে এ পোশাক সম্পর্কে আলোচনা করা হলো—মুসলমান পুরুষদের পোশাক: ধনী মুসলমান পরিবারের পুরুষদের পোশাক ছিল ইজার (পায়জামা) ও লম্বা জামা। জামায় থাকত গলাবন্ধ এবং কোমরে বাঁধা থাকত উজ্জ্বল ফিতা। মাথায় পাগড়ি পরার রেওয়াজ ছিল। পায়ে ব্যবহার করতেন কারুকাজখচিত চামড়ার জুতা ও মোজা। মধ্যবিত্ত মুসলমান পুরুষেরা পায়জামা, জামা, পাগড়ি ও জুতা ব্যবহার করতেন। সাধারণ মুসলিম পুরুষদের পরিধান ছিল লুঙ্গি ও ফতুয়া ধরনের জামা। তাঁরা মাথায় টুপি পরতেন।মুসলমান নারীদের পোশাক: কামিজ, সালোয়ার এবং কখনো কখনো দামি শাড়ি ছিল অভিজাত মুসলিম নারীদের পোশাক। দামি ওড়না তাঁরা ব্যবহার করতেন। স্বল্প আয়ের সাধারণ নারীরা শাড়ি পরতেন।হিন্দুদের পোশাক: অভিজাত হিন্দু পুরুষ ও নারী জাঁকজমকপূর্ণ ও রুচিসম্মত পোশাক পরতেন। সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন। এক ধরনের হাঁটু পর্যন্ত লম্বা জামাও তাঁরা পরতেন। এর নাম ছিল অঙ্গরাখি। জুতার বদলে তাঁরা পায়ে খড়ম ব্যবহার করতেন। নিম্নশ্রেণীর হিন্দুরা শুধু একপ্রস্থ ধুতি পরতেন। হিন্দু নারীদের সাধারণ পোশাক ছিল শাড়ি।অলংকার: পুরুষ-মহিলা সবাই অলংকার পছন্দ করতেন। তবে অলংকার বেশি প্রিয় ছিল মহিলাদের। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের অলংকার ব্যবহূত হতো।খাদ্য: ভাত, মাছ, তরকারি, ডাল ছিল জনপ্রিয় খাবার। উৎস-অনুষ্ঠানে মাংস পরিবেশনের রেওয়াজ ছিল। তা ছাড়া দুধ, দই, ছানা, মিষ্টি, পায়েশ, ক্ষীর খেতে লোকে ভালোবাসত। খাওয়া শেষে পান খাওয়ার চল ছিল। মোগল আমলে এই খাদ্যাভ্যাসেও যথেষ্ট পরিবর্তন আসে। ভাত, মাছ, তরকারির পাশাপাশি কাবাব, রেজালা, কোরমা এবং ঘি সহযোগে রান্নার যাবতীয় মোগলাই খাবার জায়গা করে নেয়।