হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায় ১৪-এর ‘সমাজ সেবায় বরেণ্য ব্যক্তিত্ব’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক উত্তর দাও। ১. বেগম রোকেয়ার জন্ম সাল ও তারিখ কোনটি?ক. ১৮৫০ সালের ৯ ডিসেম্বর খ. ১৯৩২ সালের ৯ ডিসেম্বর গ. ১৮৮০ সালের ৯ ডিসেম্বর ঘ. ১৯৭০ সালের ৯ ডিসেম্বর উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর। ২. বেগম রোকেয়ার মতে, কী ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না?ক. বিয়ে ছাড়া খ. পর্দা ছাড়া গ. রান্না ছাড়া ঘ. শিক্ষা ছাড়া উত্তর: শিক্ষা ছাড়া। ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় কত সালে ‘বিধবা বিবাহ’ আইন পাস হয়?ক. ১৮৫৬ সাল খ. ১৭৫৬ গ. ১৮৬৬ সাল ঘ. ১৯৫৬ সাল উত্তর: ১৮৫৬ সাল৪. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?ক. পাড়ায় খ. গ্রামে গ. কলকাতায় ঘ. ঢাকায় উত্তর: কলকাতায়। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন। তাঁর চেষ্টায় ১৮৫৬ সালে ‘বিধবা বিবাহ আইন’ পাস হয়।প্রশ্ন: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীসের দিকনির্দেশক ছিলেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের দিকনির্দেশক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি হিন্দু সমাজে ‘বিধবা বিবাহ’ প্রথা চালু করেন। বাল্যবিবাহ, বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি বই লিখে প্রচুর টাকা আয় করতেন। ওই টাকা সমাজ সেবায়, দীন-দুঃখী, গরিব-অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ন-অক্ষম ও বিপদগ্রস্ত মানুষকে তিনি দান করতেন। প্রশ্ন: গ. ঈশ্বরচন্দ্র কলকাতায় কী স্থাপন করেন? বর্তমানে এর নাম কী?উত্তর: ঈশ্বরচন্দ্র কলকাতায় ‘মেট্রোপলিটন’ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম ‘বিদ্যাসাগর কলেজ’। প্রশ্ন: ঘ. বিদপগ্রস্ত মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন? উত্তর: বই লিখে তিনি প্রচুর টাকা আয় করতেন। তিনি তাঁর এ টাকা সমাজের সেবায় দু হাতে দান করতেন। দীন-দুঃখী, গরিব-অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ন-অক্ষম এবং বিপদগ্রস্ত মানুষকে তিনি সেবা ও অকাতরে সাহায্য করতেন। ১২৭২ বাংলা সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। এ সময় তিনি নিজ গ্রামের সাহায্যের জন্য ছয় মাস ধরে খাদ্য, কাপড় ইত্যাদি বিতরণ করেন। প্রশ্ন: ঙ. বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেগম রোকেয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সমাজের কল্যাণে আরও অনেক মহান ব্যক্তি কাজ করেছেন। আমরাও সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করব ও নিবেদিত থাকব। প্রশ্ন: চ. বেগম রোকেয়ার স্বামী পড়াশোনার ব্যাপারে কীভাবে সাহায্য করতেন?উত্তর: বিয়ের পর বেগম রোকেয়ার পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাঁর স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন আনন্দিত হন। তিনি রোকেয়ার পড়াশোনা শেখায় উত্সাহিত করেন। স্বামীর কাছে তিনি ভালোভাবে ইংরেজি ও উর্দু শিক্ষা লাভ করেন।