২য় সাময়িক পরীক্ষার মডেল টেস্ট-৩
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ২য় সাময়িক পরীক্ষার মডেল টেস্ট-৩
গণিত সময়: ২ ঘণ্টা \ মান: ১০০প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের একটি মডেল টেস্ট ছাপা হলো। [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১ ও ১৪ নম্বর প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নে উত্তর দাও]১. সংক্ষেপে উত্তর দাও। ১×১০ =১০ক) ০.০০০৮×১০০ = কত?খ) ০.০০৬ কে কত দিয়ে ভাগ করলে ভাগফল ০.১২ হবে?গ) কে শতকরায় প্রকাশ করো।ঘ) ৪-এর ৭৫% = কত?ঙ) শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লেখ।চ) ১ কুইন্টাল = কত কেজি?ছ) ওজন পরিমাপের একক কী?জ) ১ লিটার = কত ঘন সেন্টিমিটার?ঝ) ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।ঞ) বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলে?২. একটি দ্রব্যের ক্রয়মূল্য ১৫০ টাকা। কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে? ১০৩. মিঠু ১২০০ টাকা ব্যাংকে জমা রাখল। সে চার বছর পর ৪৩২ টাকা মুনাফা পেল। ব্যাংকের মুনাফার হার কত? ১০৪. সন্তোষপুর গ্রামে লোকসংখ্যা শতকরা ৪ জন বৃদ্ধি পেয়ে ১৮৭২ জন হলো। আগে ওই গ্রামের লোকসংখ্যা কতজন ছিল? ১০৫. হাসেম মিয়া ৯৮ কেজি চাল থেকে ৩৭ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করেছেন। তাঁর কাছে আর কী পরিমাণ চাল আছে? ১০৬. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১০৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৩৯ মিটার হলে প্রস্থ কত? ১০৭. ১৯৭৬ সালের ১০ এপ্রিল রিমার জন্ম হয়। ১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বরে তার বয়স কত হবে? ১০৮. তুমি ২০০.০০ টাকা নিয়ে বাজারে গেলে। ২৫.৫০ টাকা দিয়ে দুটি বই, ১২.৭৫ টাকা দিয়ে ১ দিস্তা কাগজ এবং ২.২৫ টাকা দিয়ে ১টি রবার কিনলে। তোমার জমা খরচ লেখ। ১০৯. ২০টি দোকানের দৈনিক বিক্রি (টাকায়) দেওয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত করো। ১০২২৩০ ২২১৫ ২২২৫ ২২৩০ ২২২৫ ২২২০২২৩০ ২২২৫ ২২২০ ২২২৫ ২২২০ ২২২৫২২১৫ ২২৩০ ২২২৫ ২২১৫ ২২২০ ২২২৫২২৩০ ২২২০১০. একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ৮৫৪৪ বর্গমিটার। ভূমির পরিমাপ ১০০ মিটার হলে, উচ্চতা কত? ১০১১. বাবুল ৫ ঘণ্টা সাইকেল চালিয়ে ৭৮ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সে ঘণ্টায় কত পথ অতিক্রম করবে? ১০১২. সরল করো: ১০১৩. জলিল মিয়ার কাছে ২০০ টাকা ছিল। তিনি তাঁর টাকার অংশ কামালকে এবং অংশ মুকুলকে দিলেন। তাঁর কাছে আর কত টাকা রইল? ১০১৪. (ক) একটি সামান্তরিক আঁক, যার একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি এবং পাশের একটি বাহুর দৈর্ঘ্য ৩ সেমি। সামান্তরিকটির প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করো। ২+২ = ৪খ) চিত্রসহ সংজ্ঞা লেখ (যেকোনো দুটি)। ৩×২ = ৬ পূরক কোণ, সমকোণী ত্রিভুজ, বর্গ।