প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:সমাজ
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ এগার অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: লালবাগ দুর্গ কোন আমলে নির্মিত হয়?উত্তর:মোগল আমলে শাহজাদা আজম শাহ ও সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ।প্রশ্ন: লালবাগ দুর্গ কোথায় অবস্থিত?উত্তর: বাংলাদেশের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ দুর্গ। পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসম্পূর্ণ প্রাসাদ দুর্গ।প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: কারুকাজখচিত প্রাচীন ফটক ছাড়াও লালবাগ দুর্গে রয়েছে দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধিসৌধ ও পুকুর।পরিবিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মাঝখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওপরে রয়েছে লতা-পাতার নকশা।প্রশ্ন: সাম্প্রতিক কালে নরসিংদীর কোন স্থানে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে?উত্তর: সাম্প্রতিক কালে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।