প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে নমুনা ‘শুন্যস্থানপূরণ’ ও ‘ভুল-শুদ্ধ নির্ণয়’ অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # শুন্যস্থানপূরণ কর। ১৯। স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায় তাই এর নাম—।উত্তর: স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায় তাই এর নাম স্বয়ংক্রিয় দরজা।২০। প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার—।উত্তর: প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আরেকজান্দ্রিয়ার হেরন।# ভুল-শুদ্ধ নির্ণয় করো।১. এক সময় মানুষ সব খাবারই কাঁচা খেত। —‘শুদ্ধ’২. মানুষ তার বুদ্ধি ও মেধার জোরে আবিষ্কার করল আগুন। —‘শুদ্ধ’৩. জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান। —‘শুদ্ধ’৪. বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলে।—‘শুদ্ধ’৫. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত নয়। —‘ভুল’৬. ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আধুনিক প্রযুক্তি। —‘ভুল’৭. রকেট, কৃত্রিম উপগ্রহ, ট্রাক্টর ইত্যাদি পুরোনো প্রযুক্তি। —‘ভুল’৮. কৃষি প্রযুক্তিতে কীট ও বালাইনাশকের অপব্যবহার পরিবেশ সংরক্ষণ করছে। —‘ভুল’৯. কলকারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু, পানি ও মাটি দূষিত করছে। —‘শুদ্ধ’১০. কৃষি প্রযুক্তি কৃষকের শ্রম বাড়িয়েছে, উৎপাদন হ্রাস করেছে। —‘ভুল’১১. লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে। —‘শুদ্ধ’১২. শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়। —‘ভুল’১৩. ইনসুলিন ডায়াবেটিস রোগের ওষুধ। —‘শুদ্ধ’১৪. চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে আজকাল অনেক মারাত্মক রোগের নিরাময় সম্ভব হয়েছে। —‘শুদ্ধ’১৫. বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। —‘শুদ্ধ’১৬. ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে পারি। —‘শুদ্ধ’১৭. ইসিজি ব্যবহার করা হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। —‘ভুল’১৮. স্বয়ংক্রিয় দরজা খোলার যন্ত্রটির নাম ‘সেন্সর’। —‘শুদ্ধ’১৯. রিমোট কন্ট্রোল কথাটির অর্থ ‘দূর থেকে নিয়ন্ত্রণ’। —‘শুদ্ধ’২০. প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৮৯৮ সালে। — ‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল