অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে নমুনা ‘শুন্যস্থানপূরণ’ ও ‘ভুল-শুদ্ধ নির্ণয়’ অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # সঠিক উত্তরটি খাতায় লেখো।১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?ক) প্রযুক্তি খ) বিদ্যা গ) বিজ্ঞান ঘ) দক্ষতা। উত্তর: গ) বিজ্ঞান। ২। বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?ক) দক্ষতা খ) বিজ্ঞান গ) প্রযুক্তি ঘ) পরীক্ষা-নিরীক্ষা। উত্তর: গ) বিজ্ঞান। ৩। কোন যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করে দেহের অভ্যন্তরে কোন অঙ্গের ছবি তোলা হয়?ক) ইসিজি মেশিন খ) আলট্রাসনোগ্রাফ গ) ক্যামেরা ঘ) স্টেথোস্কোপ।উত্তর: (খ) আলট্রাসনোগ্রাফ। ৪। শরীরের ভেতরের ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়?ক) এক্স-রে খ) লেজার গ) ইসিজি মেশিন ঘ) স্টেথোস্কোপউত্তর: ক) এক্স-রে।৫। উচ্চফলনশীল ধানের সংক্ষিপ্ত নামকে কী বলে?ক) উফশী খ) উচ্চ ধান গ) উফধা ঘ) উচ্চধা। উত্তর: ক) উফশী। ৬। কোনটি কৃষি প্রযুক্তি নয়?ক) ট্রাক্টর খ) আলট্রাসনোগ্রাফি গ) পাম্প ঘ) পাওয়ারটিলার।উত্তর: খ) আলট্রাসনোগ্রাফি৭। প্রযুক্তি বলতে কী বোঝায়?ক) প্রকৃতির নিয়মগুলোকে জানা খ) মনোযোগ সহকারে পরীক্ষা-নিরীক্ষা করা গ) বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা ঘ) গবেষণা করা। উত্তর: গ) বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা।৮। রোবট কী?ক) যান্ত্রিক মানুষ খ) রকেট গ) কৃত্রিম উপগ্রহ ঘ) বিমান উত্তর: যান্ত্রিক মানুষ। ৯। ইনসুলিন ব্যবহার করে কোন ধরনের রোগীর জীবন-যাপন সহজ হয়?ক) ডায়াবেটিস খ) প্যারালাইসিস গ) কলেরা ঘ) যক্ষ্মা। উত্তর: ক) ডায়াবেটিস১০। কম্পিউটার কী ধরনের প্রযুক্তি?ক) আধুনিক প্রযুক্তি খ) কৃষি প্রযুক্তি গ) পুরাতন প্রযুক্তি ঘ) গৃহস্থালি প্রযুক্তি।উত্তর: ক) আধুনিক প্রযুক্তি ১১। কোনটি চিকিৎসা প্রযুক্তি নয়?ক) অ্যান্টিবায়োটিক খ) ইনসুলিন গ) লেজাররশ্মি ঘ) উফশী। উত্তর: ঘ) উফশী। ১২। মহাকর্ষশক্তি আবিষ্কার করেন কে?ক) বিজ্ঞানী টেসলে খ) নিউটন গ) গ্যালিলিও ঘ) এডিসন। উত্তর: খ) নিউটন।১৩। রিমোট কন্ট্রোল আবিষ্কার হয় কত সালে?ক) ১৮৯৮ সালে খ) ১৯৯৮ সালে গ) ১৯২০ সালে ঘ) ২০০০ সালে। উত্তর: ক) ১৮৯৮ সালে। ১৪। মানুষের অর্জিত বিশেষ জ্ঞানকে কী বলা হয়?ক) প্রযুক্তি খ) বিজ্ঞান গ) তথ্য ঘ) তথ্য ও প্রযুক্তি।উত্তর: খ) বিজ্ঞান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল