প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: বিজ্ঞান কাকে বলে?উত্তর: প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণ জানার জন্য মানুষ নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে। ফলে সৃষ্টি হয় নতুন নতুন জ্ঞান। এ জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হলো বিজ্ঞান। বিজ্ঞান মানুষকে নতুন নতুন ধারণা দেয়। প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝায়?উত্তর: আমাদের জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করার জন্য বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলা হয়। প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞানে ব্যবহূত কয়েকটি প্রযুক্তির নাম লেখো।উত্তর: চিকিৎসা বিজ্ঞানে ব্যবহূত কয়েকটি প্রযুক্তির নাম হচ্ছে—আলট্রাসনোগ্রাফ, লেজাররশ্মি, ইসিজি, এক্স-রে, ইনসুলিন পেসমেকার, কৃত্রিম কিডনি ইত্যাদি। প্রশ্ন: একটি উদাহরণ দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য লেখো।উত্তর: বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। নিউটন তার সূত্রে বলেছেন, সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তিনি বলেছেন, সূর্যকে কেন্দ্র করে এর চারদিকে বিভিন্ন গ্রহ আবর্তন করে। তাঁর মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে রকেট এবং কৃত্রিম উপগ্রহ। এখানে নিউটনের সূত্র আবিষ্কার হলো বিজ্ঞান। এর ওপর ভিত্তি করে রকেট বা কৃত্রিম উপগ্রহ তৈরির বিষয় হলো প্রযুক্তি। প্রশ্ন: পাঁচটি পুরোনো প্রযুক্তির নাম লেখো।উত্তর: পাঁচটি পুরোনো প্রযুক্তির নাম হচ্ছে—(১) গরুর গাড়ি (২) ঘোড়ার গাড়ি (৩) পশুচালিত লাঙল (৪) পানি সেচের দোন (৫) নৌকা। প্রশ্ন: তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পাঁচটি আধুনিক প্রযুক্তির নাম লেখো।উত্তর: তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পাঁচটি আধুনিক প্রযুক্তির নাম হচ্ছে—(১) কম্পিউটার (২) ফ্যাক্স (৩) ই-মেইল (৪) ইন্টারনেট (৫) টেলিফোন।প্রশ্ন: রিমোট কন্ট্রোল কী? রিমোট কন্ট্রোল কী কী কাজে ব্যবহার করা হয়?উত্তর: রিমোট কন্ট্রোল কথাটির অর্থ ‘দূর থেকে নিয়ন্ত্রণ’। রিমোট কন্ট্রোলকে সংক্ষেপে রিমোট বলা হয়। বিজ্ঞানী নিকোলা টেসলা ১৮৯৮ সালে প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন। রিমোট কন্ট্রোল একটি ছোট যন্ত্র, একেকটি বোতাম টিপলে একেকটি কাজ হয়। কোনো বোতাম সুইচ অন বা অফ করে, কোনোটি চ্যানেল পাল্টায়, কোনোটি শব্দ বাড়ায় বা কমায়। টিভির রিমোট এ কাজটি করে এক প্রকার অদৃশ্য রশ্মির সাহায্যে। এর নাম অবলোহিত রশ্মি। রিমোট কন্ট্রোলের সাহায্যে নানা রকম খেলনা চালানো যায়, এ ছাড়া, স্টেরিও সিস্টেম, ডিভিডি প্লেয়ার, কলেবল, ফ্যান, এয়ারকুলার, দরজা ইত্যাদি চালাতে ব্যবহূত হয়। আরও আছে গাড়ির দরজা বন্ধ করা বা খোলা, বাড়ির মেইন গেট খোলা ও বন্ধ করা।