প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩  বাংলায় ইংরেজ শাসনপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ ১৩ নম্বর অধ্যায় থেকে ‘বাংলায় ইংরেজ শাসন’ নিয়ে আলোচনা করছি।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) পলাশীর যুদ্ধে — বিশ্বাসঘাতকতা করেন।উত্তর: পলাশীর যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেন।খ) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয় বাংলা — সনে।উত্তর: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয় বাংলা ১১৭৬ সনে।গ) হাজী শরিয়ত উল্লাহ — আন্দোলনে নেতৃত্ব দেন।উত্তর: হাজী শরিয়ত উল্লাহ ফরায়েজী আন্দোলনে নেতৃত্ব দেন।ঘ) সিপাহি বিদ্রোহকে — প্রথম সংগ্রামও বলা হয়।উত্তর: সিপাহি বিদ্রোহকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।ঙ) ইংরেজ আমলে দেশীয় শিক্ষার স্থানে দখল করে — শিক্ষা।উত্তর: ইংরেজ আমলে দেশীয় শিক্ষার স্থানে দখল করে পাশ্চাত্য শিক্ষা।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) এক শ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।—‘শু’খ) রেগুলেটিং অ্যাক্ট পাসের মাধ্যমে ‘ভাইসরয়’ পদ চালু হয়।—‘অ’গ) বিধবা বিবাহ আইন প্রবর্তনে অবদান রাখেন রাজা রামমোহন রায়।—‘শু’ঘ) সৈয়দ আমীর আলী ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ গঠন করেন।—‘শু’ঙ) ‘স্বরাজ দলের’ লক্ষ্য ছিল স্বরাজ প্রতিষ্ঠা করা।—‘শু’# বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ১. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেনখ. রাজা রামমোহন রায় ২. মুসলিম লীগগ. সিপাহি বিপ্লবের স্মৃতি বহন করছে ৩. সমাজ ও সংস্কৃতি অনেকটা বদলে যায় ঘ. ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় ৪. লর্ড কর্নওয়ালিসঙ. ইংরেজ আমলে উপমহাদেশের ৫. বাহাদুর শাহ পার্ক ৬. লর্ড ওয়েলসি উত্তর: ক) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন—লর্ড কর্নওয়ালিস।খ) রাজা রামমোহন রায়—ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন।গ) সিপাহি বিপ্লবের স্মৃতি বহন করছে—বাহাদুর শাহ পার্ক।ঘ) ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়—মুসলিম লীগ।ঙ) ইংরেজ আমলে উপমহাদেশের—সমাজ ও সংস্কৃতি অনেকটা বদলে যায়।# সঠিক উত্তরটি লেখো।১. দ্বৈত শাসন পদ্ধতির কারণে কে প্রকৃত ক্ষমতার মালিক হন?ক. নবাব খ. ইংরেজরা গ. জনগণ ঘ. সিপাহিরা। উত্তর: ইংরেজরা।২. কে বাংলার মুসলমানদের শিক্ষার জন্য অগাধ ধনসম্পত্তি দান করেন?ক. হাজী শরিয়তউল্লাহ খ. মহসিন উদ্দিন দুদু মিয়া গ. হাজী মুহম্মদ মুহসীন ঘ. সৈয়দ আমীর আলী। উত্তর: হাজী মুহম্মদ মুহসীন৩. ১৯০৫ সালে কী হয়?ক. বঙ্গভঙ্গ খ. সিপাহি বিপ্লব গ. ছিয়াত্তরের মন্বন্তর ঘ. নীল বিপ্লব। উত্তর: বঙ্গভঙ্গ৪. মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন হয়?ক. ফরায়েজি আন্দোলন খ. বঙ্গভঙ্গ আন্দোলন গ. স্বরাজ আন্দোলন ঘ. অসহযোগ আন্দোলন। উত্তর: অসহযোগ আন্দোলন।৫. ইংরেজ আমলে বাংলার কোনটি ধ্বংস হয়?ক. খাদ্য শিল্প খ. ওষুধ শিল্প গ. বস্ত্র শিল্প ঘ. অলংকার শিল্প। উত্তর: বস্ত্র শিল্প# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল