প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪  সমাজ সেবায় বরেণ্য ব্যক্তিত্বপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ ১৪ নম্বর অধ্যায় থেকে ‘সমাজ সেবায় বরেণ্য ব্যক্তিত্ব’ নিয়ে আলোচনা করছি।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) বেগম রোকেয়াকে নারী জাগরণের — বলা হয়।উত্তর: বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।খ) ঈশ্বরচন্দ্রকে শিক্ষকেরা — উপাধি দেন।উত্তর: ঈশ্বরচন্দ্রকে শিক্ষকেরা বিদ্যাসাগর উপাধি দেন।গ) তখনকার দিনে মুসলিম পরিবারে মেয়েদের—মেনে চলতে হতো।উত্তর: তখনকার দিনে মুসলিম পরিবারে মেয়েদের কঠোর পর্দা মেনে চলতে হতো।ঘ) ঈশ্বরচন্দ্র খুবই — ছিলেন। উত্তর: ঈশ্বরচন্দ্র খুবই মেধাবী ছিলেন।ঙ) স্বামীর কাছে বেগম রোকেয়া ভালোভাবে — ও — শিক্ষা লাভ করেন।উত্তর: স্বামীর কাছে বেগম রোকেয়া ভালোভাবে ইংরেজি ও উর্দু শিক্ষা লাভ করেন।প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল না।—‘অ’খ) বেগম রোকেয়া মনেপ্রাণে বিশ্বাস করতেন, শিক্ষা ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না।—‘শু’গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিধবা বিবাহ প্রথা চালু করেন।—‘শু’ঘ) বেগম রোকেয়া মুসলিম নারীদের জন্য ‘আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম’ নামে মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন।—‘শু’ঙ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের বিপক্ষে—‘অ’# সঠিক উত্তরটি লেখো।১. বেগম রোকেয়ার জন্মসাল ও তারিখ কোনটি?ক) ১৮৫০ সালের ৯ ডিসেম্বর খ) ১৯৩২ সালের ৯ ডিসেম্বরগ) ১৮৮০ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭০ সালের ৯ ডিসেম্বরউত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর।২. বেগম রোকেয়ার মতে কী ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না?ক) বিয়ে ছাড়া খ) পর্দা ছাড়া গ) রান্না ছাড়া ঘ) শিক্ষা ছাড়া।উত্তর: শিক্ষা ছাড়া।৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় কত সালে ‘বিধবা বিবাহ’ আইন পাস হয়?ক) ১৮৫৬ সালে খ) ১৭৫৬ সালে গ) ১৮৬৫ সালে ঘ) ১৯৫৬ সালে।উত্তর: ১৮৬৫ সালে।৪. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?ক) পাড়ায় খ) গ্রামে গ) কলকাতা ঘ) ঢাকায়। উত্তর: কলকাতায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল