প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘পাখি’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। কবিতাটি রচনা করেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি বন্দে আলী মিয়া। শিশুসাহিত্যিক হিসেবে সুপরিচিত বন্দে আলী মিয়া চিত্রশিল্পী হিসেবেও পরিচিতি ও খ্যাতি লাভ করেন। তাঁর জন্ম ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগর গ্রামে এবং মৃত্যু ১৯৭৯ সালে রাজশাহীতে।এখন জেনে নেব কবিতার মূল ভাবটি:পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালন পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মূল খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।# শব্দগুলোর অর্থ লেখো: নয়ন, প্রাচীর, পারাবার, আলগা, সোহাগ। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ নয়ন চোখ প্রাচীর দেয়াল পারাবার সমুদ্র আলগা খোলা সোহাগ আদর যত্ন নীল নভ অঙ্গনে নীল আকাশে হোথা সেখানে, ওখানে অশ্রুসজল চোখের জলে ভেজা শোকে দুঃখে, বেদনায় মুক্তি স্বাধীনতা অঙ্গন উঠান।# বাক্য রচনা করো:খাঁচা, অঙ্গন, অশ্রুসজল, পারাবার, সোহাগ, নয়ন।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাখাঁচা : পাখিটি খাঁচায় বন্দী ছিল। অঙ্গন : নীল অঙ্গন পাখির বিচরণ ক্ষেত্র।অশ্রুসজল : অশ্রুসজল চোখে শূন্য খাঁচার পাশে বসে থাকে।পারাবার : বন্দী পাখির চোখে দূর পারাবারের স্বপ্ন জেগে থাকে।সোহাগ : খোকার সব আদর সোহাগ তুচ্ছ করে পাখিটি বনে চলে গেল।নয়ন : পাখির শোকে খোকার নয়ন অশ্রুতে ভেসে যায়।স্বাধীন : বাংলাদেশ একটি স্বাধীন দেশ।আনন্দ : পাখি মনের আনন্দে আকাশে ওড়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল