প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫ আমাদের মুক্তিযুদ্ধের নয় মাসপ্রিয় শিক্ষার্থীরা আজ পরিবেশ পরিচিত সমাজ বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘আমাদের মুক্তিযুদ্ধের নয় মাস’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয়—মার্চ।উত্তর: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয় ২৬ মার্চ।খ) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে—টি সেক্টরে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।গ) স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়—।উত্তর: স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত।ঘ) ১৪ ডিসেম্বর আমরা—দিবস পালন করি।উত্তর: ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করা হয় বাঙালিদের অধিকার দানের জন্য। —‘অ’খ) ১৯৭১ সালের ৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। —‘শু’গ) বাংলাদেশের শরণার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে ভুটানে আশ্রয় নেয়। —‘অ’ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। —‘শু’# বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।উত্তর: ক) ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন।খ) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী।গ) গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় ৭১ সালের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে।ঘ) বিদেশি বহু বিশিষ্ট নাগরিক মুক্তিযুদ্ধে অবদান রাখেন।# সঠিক উত্তরটি লেখো।১) পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখ রাতে গণহত্যা চালায়?ক) ২৫ মার্চ খ) ২৭ মার্চ গ) ১০ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল। উত্তর: ২৫ মার্চ।২) কে অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?ক) শেখ মুজিবুর রহমান খ) সৈয়দ নজরুল ইসলাম গ) তাজউদ্দীন আহমদ ঘ) জেনারেল এম এ জি ওসমানীউত্তর: সৈয়দ নজরুল ইসলাম।৩) আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী নিয়ে কী গঠিত হয়?ক) স্থল কমান্ড খ) নৌকমান্ড গ) যৌথ কমান্ড ঘ) ভারতীয় কমান্ডউত্তর: যৌথ কমান্ড।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল আক্রমণ করে। এ ছাড়া হলসংলগ্ন শিক্ষকদের বাসগৃহে কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান ও বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় ও লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এ জন্য ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে ‘কালরাত’ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল