অধ্যায়-১৫ আমাদের মুক্তিযুদ্ধের নয় মাসপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিত সমাজ বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা কী ছিল?উত্তর: মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা, দেশের জনগণের সমর্থন আদায় করা এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সরকার ও জনগণের সমর্থন পাওয়ার জন্য সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশ সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়?উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী।প্রশ্ন: মুক্তিযুদ্ধে সামরিক-বেসামরিক বাহিনীর ভূমিকা লেখো।উত্তর: মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে বেশ কিছু বাহিনী গড়ে উঠেছিল। তারা বিভিন্নভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত পূর্ব বাংলার অফিসার, সেনা, পুলিশ, ইপিআর, নৌ, বিমান বাহিনীর সদস্য এসব বাহিনীর গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধারা এতে যোগদান করেন। তাঁদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ বলা হতো। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বেশ কিছু বাহিনী গড়ে ওঠে। ভারতে প্রশিক্ষণ শেষে তারাও দেশের ভেতর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশের অভ্যন্তরেও অনেক ছোট ছোট বাহিনী গড়ে তুলে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধের নয় মাস বাংলাদেশের এসব মুক্তিবাহিনী স্থল, জল ও আকাশপথে আক্রমণ করে পাকিস্তান বাহিনীকে কাবু করে। এ ছাড়া গ্রামাঞ্চলে সংগ্রাম কমিটি গঠন করে মানুষ মুক্তিবাহিনীকে থাকা, খাওয়া ও যুদ্ধে সাহায্য করে।প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রতিবেশী ও বহির্বিশ্বে মিত্র দেশের ভূমিকা ব্যাখ্যা করো।উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী নিয়ে একটি যৌথ কমান্ড গঠিত হয়। পাকিস্তান একপর্যায়ে ভারত আক্রমণ করলে এই যৌথ কমান্ড একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ চালিয়ে দ্রুত পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে ফেলে। ৯ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল শত্রুমুক্ত হয়। ২৫ মার্চ রাতে হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর থেকেই এ দেশের সব স্তরের প্রায় এক কোটি মানুষ শরণার্থীদের থাকার ব্যবস্থা করে। তারা ভরণপোষণসহ নানা রকম সাহায্য-সহযোগিতা প্রদানে এগিয়ে আসে। ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। একপর্যায়ে সামরিক শক্তি দিয়েও তারা বাংলাদেশকে সহায়তা করে। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। ৭ ডিসেম্বর স্বীকৃতি দেয় প্রতিবেশী রাষ্ট্র ভুটান। বহির্বিশ্বে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশগলো যুক্তরাজ্য, জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। কারণ, সবাই বুঝেছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ন্যায়সংগত যুদ্ধ। বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যা তাদের কাছে সমর্থনযোগ্য ছিল না। বিভিন্ন দেশের বহু বিশিষ্ট নাগরিকও আমাদের মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রাখেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ কয়েকটি দেশের সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল