অধ্যায়-১৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ করো।১. যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, তার নাম—টেলিফোন।উত্তর: যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, তার নাম মোবাইল টেলিফোন।২. অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু—তন্তু।উত্তর: অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাচের তন্তু।৩. কিবোর্ড এবং—ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।উত্তর: কিবোর্ড এবং মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।৪. কম্পিউটারের—হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।উত্তর: কম্পিউটারের মনিটর হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।৫. বিশাল আকৃতির কম্পিউটারকে বলে—কম্পিউটার।উত্তর: বিশাল আকৃতির কম্পিউটারকে বলে সুপার কম্পিউটার।৬. কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম —।উত্তর: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ইন্টারনেট।৭. তথ্য যোগাযোগ বলতে তথ্য—বোঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদানকে বোঝায়।৮. আজকাল উপগ্রহের পাশাপাশি—সংযোগ দেওয়া শুরু হয়েছে।উত্তর: আজকাল উপগ্রহের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ দেওয়া শুরু হয়েছে।৯. টেলিফোনে কথা বলার সময় শব্দকে—রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে তরঙ্গে রূপান্তরিত করা হয়।১০. — শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।উত্তর: মোবাইল শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।১১. কৃত্রিম উপগ্রহকে আমরা — বলি।উত্তর: কৃত্রিম উপগ্রহকে আমরা ভূ-উপগ্রহ বলি।১২. তথ্যের মহাসাগর হলো —।উত্তর: তথ্যের মহাসাগর হলো ইন্টারনেট।১৩. রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ —।উত্তর: রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ একমুখী।১৪. একমুখী তথ্যপ্রবাহকে বলে — বা —।উত্তর: একমুখী তথ্যপ্রবাহকে বলে ব্রডকাস্ট বা প্রচারধর্মী।১৫. ১৮৭৬ সালে — টেলিফোন আবিষ্কার করেন।উত্তর: ১৮৭৬ সালে ‘আলেকজান্ডার গ্রাহাম বেল’ টেলিফোন আবিষ্কার করেন।১৬. টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় —।উত্তর: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম।১৭. বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো—মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।উত্তর: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো ছবির ফ্রেমের মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।১৮. তথ্য যোগাযোগব্যবস্থায়—এক বিপ্লবের জন্ম দিয়েছে।উত্তর: তথ্য যোগাযোগব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এক বিপ্লবের জন্ম দিয়েছে।১৯. টেলিভিশন শব্দটির বাংলা অর্থ —।উত্তর: টেলিভিশন শব্দটির বাংলা অর্থ দূরদর্শন।২০. কম্পিউটারের যে অংশ তথ্যপ্রক্রিয়া করে, তাকে বলে —।উত্তর: কম্পিউটারের যে অংশ তথ্যপ্রক্রিয়া করে, তাকে বলে মাইক্রোপ্রসেসর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল