অধ্যায়-১৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি খাতায় লেখো১ে. আধুনিক পৃথিবীকে কী বলা হয়?ক. রসায়নপ্রযুক্তির পৃথিবী খ. জৈবপ্রযুক্তির পৃথিবী গ. তথ্যপ্রযুক্তির পৃথিবী ঘ. কৃষিপ্রযুক্তির পৃথিবীউত্তর: গ. তথ্যপ্রযুক্তির পৃথিবী।২. তথ্য জানার সঙ্গে আর কী করতে হয়?ক. সংরক্ষণ করতে হয় খ. যোগাযোগ করতে হয়গ. গোপন করতে হয় ঘ. মুছে ফেলতে হয়উত্তর: ক. সংরক্ষণ করতে হয়।৩. উপগ্রহে কীভাবে তথ্যপ্রবাহ হয়?ক. বৈদ্যুতিক তারের মাধ্যমে খ. ফাইবার অপটিক কেবেলর মাধ্যমে গ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে ঘ. মহাকাশযানের মাধ্যমেউত্তর: গ. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে।৪. রেডিও-টেলিভিশনে কীভাবে তথ্যপ্রবাহ হয়?ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনোটাই নাউত্তর: ক. একমুখী।৫. টেলিফোনে কীভাবে তথ্যপ্রবাহ হয়?ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনোটাই নাউত্তর: খ. উভয়মুখী।৬. কম্পিউটারের যে অংশ তথ্যপ্রক্রিয়া করে, তাকে কী বলে?ক. কিবোর্ড খ. মেমোরি গ. মাইক্রোপ্রসেসর ঘ. মনিটরউত্তর: গ. মাইক্রোপ্রসেসর।৭. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছড়িয়ে পড়ার জন্য কোন মাধ্যমের দরকার?ক. বৈদ্যুতিক তার খ. বাতাস গ. পানি ঘ. কোনো মাধ্যমের দরকার নেইউত্তর: ঘ. কোনো মাধ্যমের দরকার নেই।৮. আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে টেলিফোন আবিষ্কার করেন?ক. ১৮৩০ সালে খ. ১৮৩৫ সালে গ. ১৮৭৬ সালে ঘ. ১৯০৭ সালেউত্তর: গ. ১৮৭৬ সালে।৯. সুনামি কী?ক. ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. টর্নেডো ঘ. ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউউত্তর: ঘ. ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউ।১০. কোনটির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ করা যায়?ক. টেলিগ্রাফ খ. ফ্যাক্স গ. কম্পিউটার ঘ. টেলিগ্রামউত্তর: গ. কম্পিউটার।১১. কিসের সাহায্যে চিঠি ও দলিল দ্রুতগতিতে অন্যত্র প্রেরণ করা যায়?ক. ফ্যাক্সের সাহায্যে খ. রেডিওর সাহায্যে গ. টেলিভিশনের সাহায্যে ঘ. উড়োজাহাজের সাহায্যেউত্তর: ক. ফ্যাক্সের সাহায্যে।১২. কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উঁচুতে স্থাপন করা হয়েছে?ক. ৩৬ কিলোমিটার খ. ৩৬০ কিলোমিটার গ. ৩৬০০ কিলোমিটার ঘ. ৩৬,০০০ কিলোমিটার উত্তর: ঘ. ৩৬,০০০ কিলোমিটার।১৩. আকাশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় সাহায্য করে কোনটি?ক. ডিশ অ্যান্টেনা খ. কৃত্রিম উপগ্রহ গ. কম্পিউটার ঘ. ফ্যাক্সউত্তর: খ. কৃত্রিম উপগ্রহ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল