অধ্যায়-১৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# ভুল-শুদ্ধ নির্ণয় করো।১. তথ্য বা খবরের আদান-প্রদানকে যোগাযোগ বলে।—‘শুদ্ধ’২. তথ্য প্রেরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।—‘ভুল’৩. বিজ্ঞানী মার্কনির সঙ্গে রেডিও আবিষ্কারের সমান কৃতিত্ব দেওয়া হয় আমাদের বাঙালি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুকে।—‘শুদ্ধ’৪. কম্পিউটারের সাহায্যে তথ্যের আদান-প্রদানে সুব্যবস্থা নেই।—‘ভুল’৫. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী।—‘শুদ্ধ’৬. তথ্যপ্রযুক্তির মাধ্যমে বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে নিবিড় সম্পর্কের সৃষ্টি হয়েছে।—‘শুদ্ধ’৭. ‘এলিশা গ্রে’ নামের বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন।—‘ভুল’৮. সংযোগ বিচ্ছিন্ন হলে সাধারণ টেলিফোন কাজ করে না।—‘শুদ্ধ’৯. টেলিভিশন স্টেশনে মাইক্রোফোনের সঙ্গে সঙ্গে ক্যামেরাও দরকার।—‘শুদ্ধ’১০. টেলিভিশন হলো উভয়মুখী প্রচারমাধ্যম।—‘ভুল’১১. অপটিক্যাল ফাইবার হলো তামার তারের তৈরি তন্তু।—‘ভুল’১২. আধুনিক পৃথিবী হচ্ছে তথ্যপ্রযুক্তির পৃথিবী।—‘শুদ্ধ’১৩. কোনো বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য।—‘শুদ্ধ’১৪. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাঠানো কথা একটু পরে শুনতে পাই।—‘শুদ্ধ’১৫. ফাইবার অপটিক সংযোগের মাধ্যমে পাঠানো কথা সঙ্গে সঙ্গে শুনতে পাই।—‘শুদ্ধ’১৬. রেডিও, টেলিভিশন, খবরের কাগজ একমুখী তথ্যপ্রবাহ।—‘শুদ্ধ’১৭. মোবাইল টেলিফোনে তারের সংযোগ লাগে।—‘ভুল’১৮. চৌম্বকীয় তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।—‘শুদ্ধ’১৯. সিপিইউকে বলা হয় ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’।—‘শুদ্ধ’# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: তথ্য বলতে কী বোঝায়?উত্তর: কোনো বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য। পৃথিবীতে নানা রকম তথ্য রয়েছে। বেঁচে থাকার জন্য আমাদের সবার তথ্যের দরকার হয় এবং অন্যের সঙ্গে সেই তথ্য বিনিময় করতে হয়।প্রশ্ন: তথ্য যোগাযোগের একটি উদাহরণ দাও?উত্তর: আমরা প্রতিমুহূর্তেই একে অন্যের সঙ্গে তথ্যবিনিময় বা তথ্য যোগাযোগ করছি। সবচেয়ে সহজভাবে তথ্য যোগাযোগ করা হয় কথা দিয়ে। একজন শিক্ষক ক্লাসে যখন ছাত্রছাত্রীদের কিছু বুঝিয়ে দেন, তখন তিনি কথা বলেন। তাঁর কথাগুলো কণ্ঠ থেকে শব্দ হিসেবে বের হয়ে ছাত্রছাত্রীদের কানে গিয়ে পৌঁছায়। এখানে তথ্য যোগাযোগ হচ্ছে শব্দ দিয়ে।প্রশ্ন: আজকাল টেলিভিশনে কতগুলো চ্যানেল দেখা সম্ভব?উত্তর: আজকাল টেলিভিশনে শত শত চ্যানেল দেখা সম্ভব। একসময় ছোট সাদা-কালো টেলিভিশন দিয়ে যাত্রা শুরু হলেও এখন রঙিন ও বিশাল পর্দার টেলিভিশন রয়েছে।প্রশ্ন: ইন্টারনেট কাকে বলে?উত্তর: পৃথিবীর লাখ লাখ কম্পিউটার একটির সঙ্গে আরেকটি জুড়ে দিয়ে বিশ্বজোড়া কম্পিউটার নেটওয়ার্ক গড়ে উঠেছে। তথ্য পাঠানো এবং গ্রহণ করার জন্য এটি হচ্ছে সবচেয়ে চমকপ্রদ ঘটনা। এই লাখ লাখ কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার এ প্রক্রিয়াকে ইন্টারনেট বলে।প্রশ্ন: ইন্টারনেট ব্যবহার করে কী কী করা যায়?উত্তর: রেডিও-টেলিভিশন বা টেলিফোন ব্যবহার করে আমরা যা যা করতে পারি, ইন্টারনেট ব্যবহার করে তার সবই আমরা করতে পারি এবং এর বাইরে যা করতে পারি তা হলো—১. আমরা চিঠি বা মেইল করতে পারি। ২. ছবি পাঠাতে পারি।৩. লাইব্রেরির কাজ করতে পারি। ৪. তথ্য খুঁজে বের করতে পারি।৫. জিনিসপত্র কেনা-বেচা করতে পারি। ৬. যেকোনো এলাকার ম্যাপ দেখতে পারি। ৭. ভিডিও কনফারেন্স করতে পারি। ৮. মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল