প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোনাকিরাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘জোনাকিরা’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে। মূলভাব: জোনাকি পোকা অন্ধকারে মিটমিট করে জ্বলে। যখন রাতের অন্ধকার নেমে আসে তখন জোনাকিরা দল বেঁধে ঝোপঝাড়ে আলো ছড়ায়। এই আলো ছড়ানোর ভেতর দিয়েই জোনাকিরা আনন্দের ও ভালোবাসার খেলা খেলে। অন্যকে আলো বিলিয়ে দেওয়ার মধ্যেই জোনাকির আনন্দ।# নিচের শব্দগুলোর অর্থ লেখো।শাখা, এলোমেলো, থই থই, অবাক, আওয়াজ, আলোর পাখিউত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থশাখা গাছের ডালএলোমেলো অগোছালোথই থই ভরে ওঠাপ্রদত্ত শব্দ শব্দের অর্থঅবাক বিস্মিতআওয়াজ শব্দআলোর পাখি যে পাখি আলো ছড়ায় # নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো।জোনাকি, অন্ধকার, ভয়, হীরে-মানিক, সাধ, শাখা।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা জোনাকি রাতের অন্ধকারে জোনাকিরা আলো ছড়ায়। অন্ধকার অন্ধকারে পথ চলা বিপজ্জনক। ভয় জোনাকির আলো দেখে পাখিরা ভয় পেয়েছিল। হীরে-মানিক হীরে-মানিক মূল্যবান বস্তু। সাধ নিজের আলো দিয়ে অপরকে আলোকিত করা জোনাকিদের ভালোবাসার সাধ। শাখা অন্ধকার রাতে ঝাউয়ের শাখায় জোনাকি ভিড় জমায়।প্রশ্ন: প্রকৃতির বুকে যখায় কেমন শব্দ শোনা যাচ্ছিল?উত্তর: জমাটবাঁধা অন্ধকার রাতে জোনাকিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এল। অন্ধকার রাতে ঝাউ বনের শাখায় শাখায় ঘুরে বেড়ানো জোনাকিদের পাখায় শনশন শব্দ শোনা যাচ্ছিল।প্রশ্ন: ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠছিল কেন?উত্তর: জোনাকিরা আলো বয়ে বেড়ায়। রাতের বেলা যখন অন্ধকার চারদিক ঘিরে ফেলে, জোনাকিরা তখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। তাদের আলোয় ঝোপঝাড় আলোকিত হয়ে ওঠে। বৃষ্টিভেজা অন্ধকার রাতে উড়ে বেড়ানো অসংখ্য জোনাকির পাখায় শনশন শব্দ আর হঠাৎ আলোর ঝলক দেখে ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠেছিল।প্রশ্ন: জোনাকিরা পাখিদের কী বলল।উত্তর: আলোর পাখি জোনাকিরা অন্ধকার রাতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। দল বেঁধে ওদের হঠাৎ আগমন রাতের আধারকে রহস্যময় করে তোলে। ওদের পাখায় শনশন শব্দ আর আলোর ঝলক দেখে পাখিরা চমকে উঠে ভয় পায়। পাখিদের এই অসহায় অবস্থা দেখে জোনাকিরা পাখিদের বলল যে, ওদের আগমনে পখিরা ভয় পেয়েছে কি না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল