প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. বিশ্বে নানা জাতির—আছে।উত্তর: বিশ্বে নানা জাতির মানুষ আছে।খ.—আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।উত্তর: গারো আদিবাসীর অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।গ. পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয়—।উত্তর: পাহাড়ে যারা বাস করে, তাদের বলা হয় আচ্ছিক।ঘ. গারোদের—পরিচয়ে—পরিচয় হয়।উত্তর: গারোদের মায়ের পরিচয়ে বংশ পরিচয় হয়।ঙ. খাসিয়ারা বিভিন্ন—পুজো করে।উত্তর: খাসিয়ারা বিভিন্ন দেবতার পুজো করে।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. আদিবাসীরা নিজেদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রক্ষণশীল।উত্তর: আদিবাসীরা নিজেদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রক্ষণশীল।—শুখ. গারোদের গায়ের রং তামাটে।উত্তর: গারোদের গায়ের রং তামাটে। —অ।গ. খাসিয়া আদিবাসীরা ময়মনসিংহ ও রাঙামাটি এলাকায় বসবাস করে।উত্তর: খাসিয়া আদিবাসীরা ময়মনসিংহ ও রাঙামাটি এলাকায় বসবাস করে।—অঘ. অল্প কিছু মণিপুরি ইসলামধর্মে বিশ্বাসী।উত্তর: অল্প কিছু মণিপুরি ইসলামধর্মে বিশ্বাসী। —শুঙ. খাসিয়া সমাজে একই গোত্রে বিয়ের প্রচলন নেই।উত্তর: খাসিয়া সমাজে একই গোত্রে বিয়ের প্রচলন নেই।—শু# বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।ক. মণিপুরিরা নিজেদের পিতৃতান্ত্রিকখ. বৈষ্ণব ধর্মের অধিকারী মণিপুরিরাগ. খাসিয়া সমাজ তৈরি পোশাক পরেঘ. মণিপুরি সমাজ মাতৃপ্রধান আরাকানের অধিবাসী ছিলেন উত্তর: ক. মণিপুরিরা নিজেদের তৈরি পোশাক পরে।খ. বৈষ্ণব ধর্মের অধিকারী মণিপুরিরা।গ. খাসিয়া সমাজ মাতৃপ্রধান। ঘ. মণিপুরি সমাজ পিতৃতান্ত্রিক।# সঠিক উত্তরটি খাতায় লেখো।১। পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?ক. প্রাকৃতিক খ. সামাজিক গ. রাজনৈতিক ঘ. ভৌগোলিকউত্তর: ভৌগোলিক।২. আদিবাসীরা সাধারণত কোথায় বাস করে?ক. পাহাড়ি এলাকায় খ. সমতল ভূমিতে গ. শহরে ঘ. গ্রামেউত্তর: পাহাড়ি এলাকায়।৩. গারোদের মধ্যে যারা পাহাড়ে বাস করে, তাদের কী বলে?ক. লামদানি খ. আচ্ছিক গ. সাঁওতাল ঘ. সাংসারেক। উত্তর: আচ্ছিক।৪. খাসিয়া মেয়েরা কী পোশাক পরে?ক. শাড়ি ও ব্লাউজ খ. ব্লাউজ ও লৈফানেকগ. লুঙ্গি ও ব্লাউজ ঘ. ফানেক ও ব্লাউজ। উত্তর: লুঙ্গি ও ব্লাউজ।৫. মণিপুরিদের কয়টি ভাষা?ক. ৫টি খ. ৩টি গ. ৪টি ঘ. ২টি। উত্তর: ২টি।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা?উত্তর: বাংলাদেশে প্রায় ৪৫টির অধিক জনগোষ্ঠী বাস করে। তাদের মধ্যে চাকমা, সাঁওতাল, গারো, খাসিয়া, মণিপুরি ইত্যাদি উল্লেখযোগ্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী।প্রশ্ন: গারোরা কোথায় কোথায় বাস করে?উত্তর: গারোরা বাংলাদেশের একটি অন্যতম জনগোষ্ঠী। তারা মূলত ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বাস করে। এ ছাড়া বাংলাদেশে নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও বৃহত্তম সিলেটের কোনো কোনো এলাকায় বাস করে। গারোরা পাহাড় ও সমতল উভয় জায়গাতেই বাস করে।প্রশ্ন: খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত। মাংস তাদের খুবই পছন্দের খাবার। তারা প্রায় সব ধরনের পশু ও পাখির মাংস খায়। পান-সুপারি খাসিয়াদের খুব প্রিয়। অতিথি এলে প্রথমে তারা পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে। মধু খেতেও তারা খুব পছন্দ করে।প্রশ্ন: মণিপুরিরা কোন ধর্মের অনুসারী?উত্তর: মণিপুরিদের অধিকাংশই বৈষ্ণবধর্মের অনুসারী। তারা দেব-দেবীর পূজা করে। রাধা, কৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ তাদের প্রধান দেব-দেবী। মণিপুরিরা মৃতদেহ পুড়িয়ে সৎ কার করে থাকে। কিছুসংখ্যক মণিপুরি ইসলামধর্মে বিশ্বাসী।প্রশ্ন: সব জাতির মধ্যে সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়?উত্তর: এ পৃথিবীতে বহু জাতি বাস করে। তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও তারা সবাই মানুষ। পরস্পরের সহযোগিতা ছাড়া কোনো জাতিই একা টিকে থাকতে পারে না। কারণ, মানুষ পরস্পর নির্ভরশীল। তাই সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা দরকার। প্রাকৃতিক বিপর্যয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রভৃতি দ্বারা সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা যায়। এ পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে রাখতে আমরা সব জাতি পরস্পরকে সহযোগিতা ও শ্রদ্ধা করব, পরস্পরকে ভালোবাসব। যেমন: সুনামির ভয়াবহতা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার প্রতি বিশ্বের সব জাতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। মিয়ানমারে নার্গিস ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দেশবাসীর প্রতি শোকার্ত সমবেদনা জানিয়েছিল বিশ্ববাসী।