প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫  পরিবেশ দূষণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘পরিবেশ দূষণ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।১। মাটি দূষণের জন্য দায়ী কোনটি?ক. প্লাস্টিক খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়াউত্তর: ক. প্লাস্টিক।২। বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে উপায় কী?ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্যের পরিশোধনগ. বর্জ্য জমিয়ে রাখা ঘ. বর্জ্য ঢেকে রাখাউত্তর: খ. বর্জ্যের পরিশোধন।৩। কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে, সে জন্য কী ব্যবস্থা নেওয়া যায়?ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্য মাটিতে পোঁতা গ. বর্জ্য পরিশোধন ঘ. বর্জ্য জমিয়ে রাখাউত্তর: গ. বর্জ্য পরিশোধন।৪। পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?ক. গাছ কাটা খ. বর্জ্য পোড়ানো গ. নদীতে বর্জ্য ফেলা ঘ. বন্যাউত্তর: ঘ. বন্যা।৫। পরিবেশের প্রাকৃতিক উপাদান কোনটি?ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট গ. বাঁধ ঘ. গাছপালাউত্তর: ঘ. গাছপালা।৬। গাছপালা বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছাড়ে?ক. কার্বন ডাই-অক্সাইড খ. অক্সিজেন গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেনউত্তর: খ. অক্সিজেন।৭। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা কী হয়?ক. বৃদ্ধি পাবে খ. হ্রাস পাবে গ. সমান থাকবে ঘ. কিছুই হবে না।উত্তর: ক. বৃদ্ধি পাবে।৮। বনভূমি অনুর্বর হওয়ার কারণ কোনটি?ক. দাবানল খ. বৃক্ষনিধন গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. ভূমিক্ষয়উত্তর: ক. দাবানল।৯। দূষিত পানিতে গোসল করলে কী হয়?ক. চর্মরোগ হয় খ. সর্দি হয় গ. জন্ডিস হয় ঘ. টাইফয়েড হয়উত্তর: ক. চর্মরোগ হয়।১০। পলিথিন ও প্লাস্টিক মাটিতে কী অবস্থায় থাকে?ক. পচে যায় খ. সারে পরিণত হয় গ. অবিকৃত অবস্থায় থাকে ঘ. মিশে যায়উত্তর: গ. অবিকৃত অবস্থায় থাকে।১১। বিভিন্ন বর্জ্য মাটিতে জমে মাটির কী করে?ক. উর্বরতা বৃদ্ধি করে খ. উর্বরতা নষ্ট করে গ. উৎপাদন বাড়ায় ঘ. উর্বরতা ঠিক রাখেউত্তর: খ. উর্বরতা নষ্ট করে।১২। মাটির নিচে পলিথিন বা প্লাস্টিক থাকলে উদ্ভিদের কী হয়?ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে নাখ. উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারেগ. উদ্ভিদ দ্রুত বেড়ে ওঠে ঘ. উদ্ভিদের মূল শক্ত হয়উত্তর: ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল