প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫  পরিবেশ দূষণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘পরিবেশ দূষণ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # শূন্যস্থান পূরণ করো।১। মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি— উপাদান।উত্তর: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক উপাদান।২। ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা— উপাদান। উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা কৃত্রিম উপাদান।৩। —ভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে। উত্তর: পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।৪। অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট,— দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, পরিবেশকে দূষিত করে।৫। —বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।উত্তর: পোড়া বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।৬। ইটের—কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।৭। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা—পাবে। উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।৮। পরিবেশ একবার দূষিত হলে তা—করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।উত্তর: পরিবেশ একবার দূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।৯। মাটি দূষণের জন্য—বা—দায়ী।উত্তর: মাটি দূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।১০। —ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।উত্তর: স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।১১। প্রতিবছর—কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে। উত্তর: প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।১২। পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের — হবে।উত্তর: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।১৩। কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির — নষ্ট করে। উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির উর্বরতা নষ্ট করে।১৪। দূষিত পানিতে গোসল করলে নানা রকম — হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানা রকম চর্মরোগ হয়।১৫। — বা — মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।১৬। বায়ুদূষণ রোধের জন্য — প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ুদূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।১৭। — সার ব্যবহারে মাটির — বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।১৮। প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় — করে ব্যবহার করতে হবে।উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।১৯। গাছপালা বায়ু থেকে — গ্রহণ করে। উত্তর: গাছপালা বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।২০। আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম —।উত্তর: আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম ক্যাটরিনা।# শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১। গাছপালা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে।—‘অশুদ্ধ’২। নির্মল বায়ু, উর্বর মাটি, বিশুদ্ধ পানি পরিবেশকে সুন্দর রাখে।—‘শুদ্ধ’৩। দাবানলের ফলে গাছপালা পুড়ে গিয়ে উর্বর বনভূমির সৃষ্টি করে।—‘অশুদ্ধ’৪। দূষিত পানি জন্ডিস, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায়।—‘শুদ্ধ’৫। পরিবেশ দূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়।—‘শুদ্ধ’৬। দূষিত মাটিতে ভালো গাছপালা জন্মায়।—‘অশুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল